
মিনেসোটার চাস্কা কমিউনিটি সেন্টারে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আগাম বাংলা নববর্ষ উদযাপন। ছবি: ভিডিও থেকে নেয়া
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সবার দেশ পত্রিকার সৌজন্যে,রোববার ১২ এপ্রিল ২০২৬ || চৈত্র ২৯ ১৪৩২ || ২৩ শাওয়াল ১৪৪৭ হিজরি :
যুক্তরাষ্ট্রের চাস্কা শহরের চাস্কা কমিউনিটি সেন্টারে শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আগাম বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে উৎসবমুখর পরিবেশে।
প্রবাসের মাটিতে আয়োজিত এ বর্ণিল অনুষ্ঠানে বাঙালিয়ানার ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দ মিলেমিশে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
অনুষ্ঠানে ছিলো বাংলা গান, নৃত্য, আবৃত্তি, শিশু-কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনা এবং ঐতিহ্যবাহী বাংলা খাবারের আয়োজন। লাল-সাদা পোশাকে সজ্জিত প্রবাসী বাংলাদেশিরা নববর্ষকে বরণ করেন উৎসাহ-উদ্দীপনায়, যেন দূরদেশেও বাংলা সংস্কৃতির আবেগ একটুও ম্লান হয়নি।
বাংলা নববর্ষকে ঘিরে এ আয়োজন শুধু উৎসব নয়, ছিলো প্রজন্মের কাছে শেকড়কে পরিচয় করিয়ে দেয়ার এক অনন্য প্রয়াস। নতুন বছরে সম্প্রীতি, ঐক্য ও আনন্দের বার্তা ছড়িয়ে দিয়ে অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ে নতুন আশার সঞ্চার করেছে।
Advertisement

সবশেষে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মিনেসোটার চাস্কা কমিউনিটি সেন্টারে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আগাম বাংলা নববর্ষ উদযাপন। ছবি: ভিডিও থেকে নেয়া


