ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,রোববার ১২ এপ্রিল ২০২৬ || চৈত্র ২৯ ১৪৩২ || ২৩ শাওয়াল ১৪৪৭ হিজরি :
ভারতীয় উপ-মহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক ডা. প্রতীত সামদানি এসব তথ্য নিশ্চিত করেছেন। খবর ইন্ডিয়া টুডের।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
মায়ের মৃত্যুর খবর জানিয়ে আশা ভোসলের ছেলে আনন্দ ভোসলে বলেন, “আমার মা আজ মারা গেছেন। তার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য আগামীকাল (১৩ এপ্রিল) সকাল ১১টায় কাসা গ্র্যান্ডের লোয়ার পারলেতে (যেখানে আশা ভোসলে বসবাস করতেন) তার মরদেহ রাখা হবে। এদিন বিকেল ৪টায় শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে।”
অসুস্থ হয়ে পড়ায় শনিবার (১১ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাকে ভর্তি করা হয় আশা ভোসলেকে। এদিন সকালে মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) আশা ভোসলের নাতনি জানাই একটি পোস্ট দেন। দাদির শারীরিক অবস্থা বর্ণনা করে তিনি লেখেন, “আমার দাদি আশা ভোসলে অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা অনুরোধ করছি, আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করবেন। চিকিৎসা চলছে। আশা করছি, সবকিছু ভালো হবে। আমরা ইতিবাচক খবর জানাতে পারব।” তবে পরিবারের মতো ভক্ত-অনুরাগীদের প্রত্যাশা ব্যর্থ করে দিয়ে পরপারে পাড়ি জমালেন এই বরেণ্য শিল্পী।
১৯৪৩ সালে সংগীত ক্যারিয়ার শুরু করেন আশা ভোসলে। ৮ দশকের বেশি সময়ব্যাপী তার কর্মজীবন। শুধু হিন্দি নয়, অন্যান্য ২০টি ভারতীয় ভাষার পাশাপাশি বেশ কিছু বিদেশি ভাষাতেও গান রেকর্ড করেছেন।
সংগীত জীবনে মোট ৯২৫টিরও বেশি সিনেমায় গান গেয়েছেন। মনে করা হয়, তিনি ১২ হাজারের অধিক গান গেয়েছেন। ভারত সরকার তাকে ২০০৮ সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে। ২০১১ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস তাকে সর্বাধিক সংখ্যক গান রেকর্ডকারী হিসেবে ঘোষণা করে।
Advertisement

বড় বোন লতা মঙ্গেশকরের সেক্রেটারি গণপতরাও ভোসলেকে প্রথম বিয়ে করেন আশা ভোসলে। তখন তার বয়স ছিল ১৬ বছর আর গণপতের বয়স ছিল ৩১ বছর। ১৯৬০ সালে ভেঙে যায় এ সংসার। ১৯৮০ সালে গায়ক আরডি বর্মনকে বিয়ে করেন আশা। ১৯৯৪ সালে মারা যান আশা ভোসলের দ্বিতীয় স্বামী আরডি বর্মন।



