যুক্তরাষ্ট্র-ইরান সরাসরি বৈঠক ইসলামাবাদে প্রথমদিনে ‘ইতিবাচক’ আলোচনা, বিনিময় করা হলো লিখিত বার্তা

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,আন্তর্জাতিক প্রতিনিধি,রোববার   ১২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৯ ১৪৩২ || ২৩ শাওয়াল ১৪৪৭ হিজরি :

স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের মধ্যস্থতায় রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রথম দিনের সরাসরি আলোচনা শেষ হয়েছে। দুজন সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা। সংবাদমাধ্যমটি জানায়, শনিবার (১১ এপ্রিল) ‘ইসলামাবাদ টকস’ শীর্ষক প্রথম দিনের আলোচনা আড়াই ঘণ্টা স্থায়ী হয়।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

বিবিসিকে একটি সূত্র জানায়, প্রাথমিক আলোচনা ‘ইতিবাচক’ হয়েছে। রোববার (১২ এপ্রিল) পাকিস্তানের স্থানীয় সময় সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে আবার আলোচনা শুরু হবে।মধ্যস্থতার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র আল জাজিরাকে জানিয়েছে, এখন উভয় পক্ষ লিখিত বার্তা বিনিময় করছে-যার উদ্দেশ্য হলো, সমঝোতাগুলোর বিষয়ে দু’পক্ষ কাছাকাছি অবস্থানে আছে কি না, তা যাচাই করা।

এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। সাম্প্রতিক উত্তেজনা প্রশমিত করে কূটনৈতিক পথ খুলে দিতেই স্থায়ী যুদ্ধবিরতির উদ্যোগ নেয় পাকিস্তান। এই বৈঠকটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর এটিই প্রথম মুখোমুখি আলোচনা।

আলোচনা শুরুর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন দেশ দুটির প্রতিনিধি দল। আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে থাকছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। আর ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

এদিকে, মার্কিন সশস্ত্র বাহিনী দাবি করেছে, তাদের দুটি জাহাজ মাইন অপসারণ অভিযানের অংশ হিসেবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তবে এটি ইরানের গণমাধ্যম প্রতিবেদনের সঙ্গে সাংঘর্ষিক, যেখানে বলা হয়েছিল কোনো মার্কিন জাহাজ ওই জলপথ অতিক্রম করেনি।

Advertisement

অন্যদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে-এ হামলা অব্যাহত রেখেছে। দেশটির জাতীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, এসব হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং একজন প্যারামেডিক আহত হয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার নেতৃত্বে ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তেল আবিব।

এ পরিস্থিতিতে শান্তির পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন ধর্মীয় নেতা পোপ লিও। তিনি আবেগঘন বক্তব্যে বলেছেন, ‘শক্তি প্রদর্শন যথেষ্ট হয়েছে! যুদ্ধ যথেষ্ট হয়েছে!’-যা বিশ্বব্যাপী যুদ্ধবিরতির আহ্বানকে আরও জোরালো করেছে।