(ভিডিও্)বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা(মনের মাঝে তুমি’ সিনেমার জন্য)

SHARE

https://youtu.be/rX4EFqTqEmE?si=XcgsDCDhnLE1ougn

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.কম,বিনোদন প্রতিনিধি ,শনিবার   ১১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৮ ১৪৩২ || ২২ শাওয়াল ১৪৪৭ হিজরি :

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা সম্প্রতি এক পুরোনো স্মৃতি সামনে এনে ভক্তদের চমকে দিয়েছেন। তিনি জানান, একটি সিনেমায় অভিনয়ের পর দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে তিনি অভিনন্দনসূচক চিঠি পেয়েছিলেন।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়ে এই অভিজ্ঞতার কথা শেয়ার করেন পূর্ণিমা। তিনি বলেন, ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি মুক্তির পর সেটি দেখে মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠান।

দিলারা হানিফ পূর্ণিমা। ছবি: সংগৃহীত দিলারা হানিফ পূর্ণিমা। ছবি: সংগৃহীত

পূর্ণিমার ভাষ্য অনুযায়ী, সেই চিঠিতে শুধু তাকে নয়, সিনেমার সব অভিনয়শিল্পীকেই অভিনন্দন জানানো হয়েছিল। পাশাপাশি চিঠিতে উল্লেখ ছিল এ ধরনের ভালো মানের সিনেমা নিয়মিত নির্মাণ হওয়া উচিত এবং শিল্পীদের যেন এই ধারাবাহিকতা বজায় থাকে।

এই স্মৃতি মনে করে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী। তিনি বলেন, চিঠিটা পাওয়ার পর আমি দৌড়ে গিয়ে মাকে দেখিয়েছিলাম। সেই অনুভূতিটা আজও ভোলার নয়।

‘মনের মাঝে তুমি’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত ‘মনের মাঝে তুমি’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

Advertisement

উল্লেখ্য, ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে পূর্ণিমার। এরপর টানা অভিনয়ের মাধ্যমে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ও সফল সিনেমা।