(ভিডিও্)মঙ্গলবার রাতেই পুরো ইরান ধ্বংসের হুমকি ট্রাম্পের

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,আন্তর্জাতিক প্রতিনিধি ,মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৪ ১৪৩২ || ১৮ শাওয়াল ১৪৪৭ হিজরি :

হরমুজ প্রণালি খোলার জন্য দেওয়া সময়সীমা ঘনিয়ে আসায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আরো একটি হুমকি দিয়েছেন। তিনি আজ (মঙ্গলবার) রাতে পুরো ইরানি সভ্যতা ধ্বংস করার হুমকি দিয়েছেন।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

 

নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে একটি পোস্টে তিনি বলেছেন, “আজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হবে, যা আর কখনো ফিরিয়ে আনা যাবে না।”

 

 

তিনি আরো লিখেছেন, “আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত তাই ঘটবে। তবে, এখন যেহেতু আমরা একটি সম্পূর্ণ ও সার্বিক শাসনব্যবস্থার পরিবর্তন দেখেছি, যেখানে ভিন্ন, বুদ্ধিমান এবং কম উগ্রপন্থী মানসিকতার মানুষেরা প্রাধান্য পাচ্ছে, হয়তো বৈপ্লবিকভাবে চমৎকার কিছু ঘটতে পারে। কে জানে? আজ রাতে আমরা তা জানতে পারব, যা বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর অবসান ঘটবে। ইরানের মহান জনগণের মঙ্গল হোক!”

 

ট্রাম্প এর আগে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য বেসামরিক অবকাঠামো ধ্বংস করার হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মঙ্গলবার রাত ৮টার (পূর্বাঞ্চলীয় সময়) মধ্যে ইরান হরমুজ প্রণালি খুলে না দিলে ভয়াবহ পরিণতির সম্মুখীন হবে। ট্রাম্প এর আগেও একাধিকবার সময়সীমা নির্ধারণ করেছিলেন, যা পরবর্তীতে পরিবর্তিত হয়েছে।