(ভিডিও)ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,আন্তর্জাতিক প্রতিনিধি,শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি :

ইরানের মিডিয়া কিছু ছবি প্রকাশ করে দাবি করছে, দেশটির মধ্যাঞ্চলে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

 

শুক্রবার (৩ এপ্রিল) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলেছে, তারা এমন কিছু ছবি পেয়েছে, যেখানে দেখা যাচ্ছে যুদ্ধবিমানটি ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে।

 

 

যুদ্ধবিমানটি এফ-৩৫ মডেলের কোনো বিমান কিনা, তা নিশ্চিত করে বলেনি তাসনিম নিউজ। তবে তারা বলেছে, ভূপাতিত হওয়া যুদ্ধবিমানটির ছবিগুলোতে যেসব চিহ্ন দেখা যাচ্ছে, তা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কমান্ডের  সঙ্গে যুক্ত।

 

আলজাজিরা লিখেছে, যুক্তরাষ্ট্র ইউরোপীয় কমান্ড বিভিন্ন ধরনের বিমান পরিচালনা করে, যার মধ্যে রয়েছে এফ-৩৫, এফ-১৫, এফ-২২ ও এফ-১৬।

তাসনিম নিউজ বলেছে, “এই যুদ্ধবিমানটি ইউএস ইউরোপিয়ান কমান্ডের ৪৮তম স্কোয়াড্রনের, যেটি ইংল্যান্ডের লাকেনহিট বিমানঘাঁটির। এই স্কোয়াড্রন সেন্টকম এলাকাতে ইরানের বিরুদ্ধে হামলার জন্য মোতায়েন করা হয়েছে।”

 

এখনো পর্যন্ত মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে ভূপাতিত যুদ্ধবিমান নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।