(ভিডিও)ইরান ইস্যুতে জাতির উদ্দেশে ‘গুরুত্বপূর্ণ বার্তা’ দেবেন ট্রাম্প

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,আন্তর্জাতিক প্রতিনিধি,বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি :

ইরান যুদ্ধ শেষ করা নিয়ে নতুন করে সময়সীমা বেঁধে দেয়ার পর এবার জাতির উদ্দেশে ভাষেণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) রাতে ইরান ইস্যুতে জাতির উদ্দেশে প্রেসিডেন্ট ভাষণ দেবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।

 

সামাজিক যোগাযোগমধ্যম এক্সে দেয়া এক পোস্টে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট বুধবার রাত ৯টায় ‘ইরান বিষয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ হালনাগাদ তথ্য দেবেন’। তবে এ বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।
 
এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে সামরিক অভিযান শেষ করবে।
 
 
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা কাজটি শেষ করছি। সম্ভবত যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের মধ্যে, অথবা চূড়ান্ত শেষ করতে আরও কয়েকদিন বেশি সময় লাগতে পারে।’
 
তিনি আরও বলেন, ‘আমরা তাদের সব সামরিক সক্ষমতা ধ্বংস করতে চাই। তবে এর আগেও একটি চুক্তি হতে পারে।’ ইরান চুক্তিতে না আসলেও যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে বের হয়ে যাবে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, ইরান চুক্তি করুক বা না করুক, যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হবে না।
 

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 
প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘ইরানকে কোনো চুক্তিতে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যুক্তরাষ্ট্র চাইলে কোনো সমঝোতা ছাড়াই এই যুদ্ধ বন্ধ করতে পারে।’
 
সূত্র: বিবিসি, আল জাজিরা