
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সংবাদিক ইব্রাহিম মেঘনা থেকে ,সোমবার ৩০ মার্চ ২০২৬ || চৈত্র ১৭ ১৪৩২ || ১০ শাওয়াল ১৪৪৭ হিজরি :
কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ।
সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় হালিম মেম্বার বাজার এলাকায় সাগরের সেলুনের সামনে পাকা সড়কে সিএনজি গাড়িতে ওঠার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা আসামিদের আটক করে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করা হয়।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল জেলার কালিহাতি থানার সরাতৈল গ্রামের মৃত আলম মিয়ার স্ত্রী মোছা. ফরিদা বেগম (৪৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার খরমপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী মোছা. মমতাজ বেগম (৫৫) ও গাজীপুর জেলার জয়দেবপুর থানার আমবাগ গ্রামের মো. ফরহাদের ছেলে আ. মোতালেব মন্ডল (২০)।
থানা সূত্রে জানা যায়, ওসি শহীদুল ইসলামের নির্দেশনায় এসআই (নিঃ) মো. আলী হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) আকতারুজ্জামান, এএসআই (নিঃ) মো. সোহরাব হোসেন, এএসআই (নিঃ) হান্নান মজুমদার ও এএসআই (নিঃ) নুরুল ইসলামকে নিয়ে নিয়মিত মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে উল্লিখিত স্থান থেকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় এসআই (নিঃ) মো. আলী হোসেন বাদী হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এজাহার দায়ের করবেন বলে জানা গেছে।
সেকেন্ড অফিসার আকতারুজ্জামান জানান, মমতাজ বেগমের বাবার বাড়ি একসময় উপজেলার কাশিপুর গ্রামে থাকলেও বর্তমানে তার পরিবার সেখানে বসবাস করে না। পূর্বের পরিচিতির কারণে আসামিরা এ সড়ক নিরাপদ মনে করে ব্যবহার করছিল। তারা আখাউড়া থেকে গাঁজা সংগ্রহ করে হোমনা হয়ে মেঘনা এলাকা অতিক্রম করে ঢাকার মিরপুর-১০ এর উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেঘনা এলাকায় কারও কাছে গাঁজা বিক্রির উদ্দেশ্যও থাকতে পারে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও তারা কোনো তথ্য প্রকাশ করেনি।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম ভোরের কাগজকে জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার কার্যক্রম সম্পন্ন শেষে মঙ্গলবার সকালে তাদের কুমিল্লা আদালতে প্রেরণ করা হবে।



