ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিশেষ প্রতিনিধি ,সোমবার ৩০ মার্চ ২০২৬ || চৈত্র ১৭ ১৪৩২ || ১০ শাওয়াল ১৪৪৭ হিজরি :
জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “এসব ঘটনার ফয়সালা যুদ্ধের ময়দানেই হয়ে গেছে।”
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
সোমবার (৩০ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিষয়টি একটি বড় রাজনৈতিক প্রশ্ন। জুলাইযোদ্ধাদের ইনডেমনিটি ও আইনি-সাংবিধানিক সুরক্ষা দেওয়ার বিষয়ে ‘জুলাই জাতীয় সনদে’ অঙ্গীকার রয়েছে। এ প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের সময় ‘জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়, যা বর্তমানে সংসদে উপস্থাপিত হয়েছে।”
সালাহউদ্দিন আহমদ বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহল থেকে এসব ঘটনার বিচার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।”
এ প্রসঙ্গে তিনি বলেন, “তাহলে কি ১৯৭১ সালে রাজাকার হত্যার জন্য মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে—যদি এখন কেউ মামলা নিয়ে আসে?”
তিনি আরো বলেন, “গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর ‘হানাদার বাহিনীর মতো’ হামলা চালানো হয়েছিল এবং ‘ম্যাসাকার’ ও ‘গণহত্যা’ সংঘটিত হয়েছে।”
জনতার প্রতিরোধের মুখে কেউ কেউ নিহত বা আহত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে।”
তিনি বলেন, “জুলাইযোদ্ধাদের সুরক্ষা দিতে জারি করা অধ্যাদেশের বিষয়ে সংসদে ঐকমত্য রয়েছে এবং এ বিষয়ে জাতি ঐক্যবদ্ধ।”
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

এর আগে প্রশ্নে সংসদ সদস্য আখতার হোসেন জানতে চান, জুলাই আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা ও ‘পুলিশ হত্যা’ ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভাগীয় কোনো পদক্ষেপ নেবে কি না।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


