ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সচিবালয় প্রতিনিধি ,রোববার ২৯ মার্চ ২০২৬ || চৈত্র ১৬ ১৪৩২ || ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি :
সড়কপথে দুর্ঘটনা কমাতে নতুন করে ভাবছে সরকার। বিশেষ করে ফেরি পারাপারে ঝুঁকি কমাতে এখন থেকে কোনো বাস সরাসরি যাত্রীসহ ফেরিতে উঠতে পারবে না। যাত্রী নামিয়ে তারপর বাস ফেরিতে তোলা বাধ্যতামূলক করা হচ্ছে।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
রবিবার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক শেষে এ নির্দেশনার কথা জানান সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনবিষয়ক মন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী বলেন, ফেরি পারাপারের সময় ঝুঁকি কমাতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ফেরিতে নিরাপত্তা বাড়াতে রেলিং স্থাপনের উদ্যোগও নেওয়া হবে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় সরকার থেকে এ ধরনের সিদ্ধান্ত আসছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে গত ২৫ মার্চ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় ২৬ জন যাত্রী মারা যান। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন।
বৈঠকে সড়কে সার্বিক নিরাপত্তা জোরদার, দুর্ঘটনা কমানো এবং পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার বিষয়ে বিভিন্ন তাৎক্ষণিক করণীয় নিয়েও আলোচনা হয়।

সচিবালয়ে সড়ক নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে মন্ত্রী শেখ রবিউল আলম।


