(ভিডিও)মাটির নিচে ট্যাংক থেকে ২৪ হাজার লিটার তেল জব্দ, জরিমানা ২ লাখ টাকা

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,ময়মনসিংহের ফুলপুর প্রতিনিধি ,শনিবার   ২৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৫ ১৪৩২ || ৮ শাওয়াল ১৪৪৭ হিজরি :

ময়মনসিংহের ফুলপুরে মাটির নিচে ট্যাংক থেকে ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছেন উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

শনিবার (২৮ মার্চ) দুপুরে ফুলপুর উপজেলার আমুয়াকান্দা এলাকার মেসার্স পপি ট্রেডার্স নামের একটি মিনি পেট্রোল পাম্প থেকে এসব তেল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পপি ট্রেডার্সে অভিযান চালানো হয়। অভিযানকালে পাম্প মালিকের বাসার ভিতরে মাটির নিচে দুটি ট্যাংক ও দুটি গাড়িতে অবৈধভাবে মজুদ করে রাখা জ্বালানি তেল জব্দ করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম ও ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ওই মিনি পাম্পে অবৈধভাবে মজুদ করে রাখা ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল এবং ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল পাওয়া যায়। এ ঘটনায় পাম্প মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা তেল পেট্রোল পাম্পের মাধ্যমে জনগণের কাছে বিক্রির ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন।

 

ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেছেন, “দেড়-দুই মাস ধরে এসব জ্বালানি তেল মজুদ করা হয়েছিল। দাম বৃদ্ধি হলে এসব তেল বিক্রি করার উদ্দেশ্য ছিল মালিকের। জ্বালানি সংকট নিরসনে এমন অভিযান অব্যাহত থাকবে।”

এর আগে শুক্রবার রাতে হালুয়াঘাটে অভিযান চালিয়ে ২৩০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।