ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি ,শনিবার ২৮ মার্চ ২০২৬ || চৈত্র ১৫ ১৪৩২ || ৮ শাওয়াল ১৪৪৭ হিজরি :
অবশেষে ইরান যুদ্ধে যোগ দিলো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। আজ শনিবার (২৮ মার্চ) সকালে দক্ষিণ ইসরাইলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে লড়াই শুরু করেছে গোষ্ঠীটি। খবর টাইমস অব ইসরাইলের।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই হামলার ফলে দক্ষিণ ইসরাইলের বিয়ারশেবা ও আশপাশের শহরগুলোতে সাইরেন বেজে ওঠে এবং জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইরান যুদ্ধে ইয়েমেন থেকে এটিই প্রথম হামলা বলে নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী। তারা জানায়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করার পর তা প্রতিহত করতে দ্রুত ব্যবস্থা নেয়া হয়। ২০২৩ সালের ৭ অক্টোবরে ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরাইলি আকস্মিক হামলা চালায়। প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যার যুদ্ধ শুরু করে ইসরাইল।
ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ হিসেবে এক মাস পর নভেম্বর থেকে ইসরাইল এবং সমুদ্রপথে চলাচলকারী জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে হুথি গোষ্ঠী। এরপর তারা ইসরাইলের দিকে বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে, যার জবাবে ইসরাইল ইয়েমেনে হুতি অবস্থান লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালায়। এতে বেশ কয়েকজন হুথি নেতাসহ বহু বেসামরিক নাগরিক হতাহত হন।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

২০২৫ সালের অক্টোবর মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর থেকে হুথিরা ইসরাইলের ওপর হামলা বন্ধ করে। এরপর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরাইলি-মার্কিন আগ্রাসন শুরু হলে আবারও হুঙ্কার দেয় হুথি। সংঘাতের প্রায় এক মাসের মাথায় নতুন করে ইসরাইলে হামলার মাধ্যমে যুদ্ধে সক্রিয়ভাবে জড়িত হওয়ার ইঙ্গিত দিল গোষ্ঠীটি।



