(ভিডিও)যুদ্ধের শঙ্কা তুঙ্গে, ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি রাশিয়ার

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,আন্তর্জাতিক প্রতিনিধি,রোববার   ২২ মার্চ ২০২৬ ||  চৈত্র ৯ ১৪৩২ || ২ শাওয়াল ১৪৪৭ হিজরি :

মধ্যপ্রাচ্যজুড়ে চলছে যুদ্ধের দামামা। যেকোনো সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে। দেশ দুইটির মধ্যে দুই দফায় আলোচনা হলেও ফলপ্রসূ কোনো সমাধান আসেনি। এমন পরিস্থিতিতে সতর্কবার্তা দিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। 

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

সৌদি আরবের আল-আরাবিয়া টেলিভিশনকে দেওয়ার সাক্ষাৎকার ল্যাভরভ বলেন, ইরানে নতুন কোনো মার্কিন হামলা গুরুতর পরিণতি বয়ে আনতে পারে। তিনি ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচী অনুসরণ করার সুযোগ দেওয়ার জন্য ধৈর্য ধরে সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।

ল্যাভরভের সাক্ষাৎকার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এর পরিণতি ভালো না। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নিয়ন্ত্রণে থাকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইতোমধ্যেই হামলা চালানো হয়েছে। সেখান থেকে আমরা অনুমান করতে পারি, এ ঘটনায় পারমাণবিক দুর্ঘটনার প্রকৃত ঝুঁকি ছিল।

 এ ছাড়া ল্যাভরভ বলেছেন, সতর্কভাবে আমি ওই অঞ্চলের আবর দেশগুলোর, উপসাগরীয় রাজতন্ত্রগুলোর প্রতিক্রিয়া পর্যবেক্ষ করছিলাম। তাদের কেউ চায় না উত্তেজনা বারুক। প্রত্যেকে বুঝতে পারছে এটা আগুন নিয়ে খেলা।

উত্তেজনা বাড়তে থাকলে গত কয়েক বছরে যে ইতিবাচক পদক্ষেপগুলো হয়েছে সেগুলো অকার্যকর হয়ে যেতে পারে, যার মধ্যে ইরানের সঙ্গে সৌদি আরবসহ নিকটবর্তী দেশগুলোর সম্পর্কের উন্নতিও অন্তর্ভুক্ত, বলেন তিনি।

আরব দেশগুলো ‘স্পষ্টতই সংযমের আহ্বান’ জানিয়ে ওয়াশিংটনে সংকেত পাঠাচ্ছে উল্লেখ করে ল্যাভরভ বলেন, তারা ‘এমন একটি চুক্তির সন্ধান করতে বলেছে যা ইরানের আইনগত অধিকার লঙ্ঘন করবে না আর নিশ্চিত করবে যে ইরানের একটি পুরোপুরি শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচী আছে।

এদিকে সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন যে তারা আগামী শনিবারের মধ্যেই ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ