(ভিডিও)ইরানের হামলায় মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড ধ্বংস দাবিতে এআই ভিডিও প্রচার

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,আন্তর্জাতিক প্রতিনিধি,মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ৪ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি :

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মাঝে ইরানের হামলায় জেরাল্ড ফোর্ড নামের একটি মার্কিন রণতরী ধ্বংস হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইরানের হামলায় মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড ধ্বংস হওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে ইরান-ইসরায়েল যুদ্ধ উপলক্ষে জেরাল্ড ফোর্ডের লোহিত সাগরের অবস্থান করার তথ্য পাওয়া গেলেও গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে ইরানি হামলায় জাহাজটি ধ্বংস হওয়ার তথ্য পাওয়া যায়নি।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

তাই পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি সুক্ষ্মভাবে পর্যালোচনা করে দেখে রিউমর স্ক্যানার। পর্যালোচনায় ভিডিওটিতে কিছু এআইজনিত অসঙ্গতি লক্ষ্য করা যায়। ভিডিওটিতে জাহাজে বিভিন্ন সময় একেক সংখ্যক যুদ্ধ বিমান দেখতে পাওয়া যায়। এছাড়াও একটি পর্যায়ে গিয়ে একই স্থানে প্রথমে দুটো আবার পরক্ষণেই সেখানে তিনটি যুদ্ধবিমান দেখতে পাওয়া যায়।

Collage by Rumor Scanner 

পরবর্তীতে আলোচিত এই ভিডিওটিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-এ পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৬.২ শতাংশ।

Screenshot: Hive Detect 

সুতরাং, ইরানের হামলায় মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড ধ্বংস দাবিতে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত।

তথ্যসূত্র