(ভিডিও) কলকাতায় মারা গেছেন টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,বিশেষ প্রতিনিধি,শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৫ ১৪৩২ || ১০ রমজান ১৪৪৭ হিজরি :

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল)) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জোয়াহেরুল ইসলাম পশ্চিমবঙ্গের কলকাতায় মারা গেছেন। বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন ভুগছিলেন তিনি।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

 

একাদশ সংসদের সদস্য ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক।

 

কলকাতা বিমানবন্দরের কাছে দমদমের ফিনিক্স মেডিকেল সেন্টারে এক সপ্তাহের বেশি সময় ভর্তি ছিলেন তিনি। তিনদিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। মাল্টি অর্গান ফেইলিওরের কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

 

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন পেশায় আইনজীবী জোয়াহেরুল ইসলাম। তবে তার এলাকায় গুঞ্জন ছিল তিনি কলকাতায় রয়েছেন এবং নিউটাউন এলাকায় বসবাস করতেন।

মৃত্যুর সময় জোয়াহেরুল ইসলামের পাশে ছিলেন তার স্ত্রী ও এক মেয়ে। স্ত্রী মেডিকেল ভিসায় কলকাতায় অবস্থান করছিলেন। অন্যদিকে তার অসুস্থতার খবর পেয়ে বিদেশ থেকে সম্প্রতি এসেছেন তার মেয়ে।

 

কলকাতায় মারা গেছেন সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম।


চব্বিশের ৫ আগস্টের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আশ্রয় নেন। তখন জোয়াহেরুল ইসলামও সেখানে চলে যান বলে জানা গেছে। অবশ্য  বাংলাদেশ বা কলকাতায় তাকে কখনো প্রকাশ্যে দেখা যায়নি।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 

জোয়াহেরুল ইসলামের ঘনিষ্ট ছিলেন- এমন কয়েকজনের সূত্র থেকে জানা গেছে, প্রয়াত এই সাবেক সংসদ সদস্যের দেহ বাংলাদেশে নিয়ে যেতে চায় তার পরিবার। দেশের মাটিতেই তার কবর দিতে চান। এ জন্য উভয় দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করছেন তারা।

বাংলাদেশ সরকারের সবুজ সংকেত পেলে কলকাতা দূতাবাস থেকে এনওসি মেলার সম্ভাবনা রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

কলকাতায় মারা গেছেন সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম।