অভিনব কৌশলে হাতিয়ে নেয়া হতো অর্থ, সিআইডির হাতে দম্পতি গ্রেপ্তার

SHARE

সিআইডির হাতে দম্পতি গ্রেপ্তার

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৬ রমজান ১৪৪৭ হিজরি :

বাড়িতে ভ্রাম্যমাণ ভিক্ষুক এলে তাকে সরকারি রেশন ও অন্যান্য ভাতার প্রলোভন দেখিয়ে সংগ্রহ করা হতো ভিক্ষুকের নিজের নামে নিবন্ধিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাকাউন্ট (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) ও সিম কার্ড। তারপর সেই সিম কার্ড দিয়েই ফোন করা হতো পরিকল্পিতভাবে প্রতারণার ফাঁদে ফেলা সম্ভব এমন ব্যক্তির কাছে। ভুক্তভোগীকে জানানো হতো তার মা, মেয়ে কিংবা স্ত্রী দুর্ঘটনার কবলে পড়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, তাৎক্ষণিক অর্থ পাঠানোর জন্য পূর্বে থেকেই সংগৃহীত ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্ট নাম্বার দেয়া হতো। কাঙ্ক্ষিত অর্থ পেয়ে গেলে সিম ও ব্যবহৃত মোবাইল নষ্ট করে ফেলা হতো। নিজেরা থেকে যেতো অধরা।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

এমনই এক চতুর ও দুর্ধর্ষ প্রতারক দম্পতিকে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি চৌকস আভিযানিক দল। এলআইসি, সিআইডি শাখার এনালাইসিস ও প্রযুক্তিগত সহায়তায় গত ২৩ ফেব্রুয়ারি রাজশাহী মেট্রোপলিটনের পবা থানা এলাকায় অভিযান পরিচালনা করে স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোছা. সুলতানা খাতুন (৪৫) ও মো. মোবারক হোসেন (৫৫)। এ সময় তাদের নিকট হতে প্রতারণালব্ধ নগদ ২১ লাখ ৩০ হাজার টাকা, অপরাধ কার্যে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন সেট ও ৪টি সিম কার্ড উদ্ধার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর সুইডেন প্রবাসী বোনের পরিচয় দিয়ে প্রতারক চক্র বাদীর মা’কে মোবাইলে কল দিয়ে জানায় যে সে সুইডেন থেকে দেশে এসেছে। দেশে এসে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং তার কাছে টাকা পয়সা নেই। চিকিৎসার খরচের টাকার জন্য প্রতারক চক্র একটি রকেট অ্যাকাউন্ট প্রদান করে। বাদীর মা প্রতারকদের কথায় বিশ্বাস স্থাপন করে বিভিন্ন সময় ও তারিখে মোট ৪ লাখ ৮৫ হাজার ৯৬০ টাকা প্রেরণ করে। পরবর্তীতে ভুক্তভোগী প্রকৃত ব্যক্তির সাথে যোগাযোগ করে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে গেল বছরের ২৯ এপ্রিল গোমস্তাপুর থানায় জিডি নং-১৪৩৪ মূলে সাধারণ ডায়েরি করেন, যা পরবর্তীতে নিয়মিত মামলা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় দায়েরকৃত মামলা নং-০৯, তারিখ ০৭/০৫/২০২৫, ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড এ রূপান্তর হয়।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংখ্য ভুক্তভোগীর সঙ্গে এরকম প্রতারণার অপরাধ স্বীকার করে। মামলা সম্পর্কিত আরও তথ্য প্রাপ্তির লক্ষ্যে তাদেরকে পুলিশ রিমান্ডের আবেদনসহ প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান।

বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম সিআইডির চাঁপাইনবাবগঞ্জ জেলার ইউনিট কর্তৃক চলমান রয়েছে এবং প্রতারণা চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।