বিমানের কেবিন ক্রুদের সংবর্ধনায় ‘অশোভন’ কাণ্ড, সভাপতিকে শোকজ

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিনিধি,বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৫ ১৪৩২ :

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর কেবিন ক্রু অ্যাসোসিয়েশনের এক সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কেক কাটার সময় অশোভন শব্দ ব্যবহারের অভিযোগ ওঠে। এ ঘটনায় কমিটির সভাপতি ফিরোজ মিয়া আবীরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।

গত ২০ জানুয়ারি রাতে রাজধানীর উত্তরার প্যান ডে এশিয়া রেস্তোরাঁয় কেবিন ক্রু ঐক্যজোটের উদ্যোগে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান হয়। আয়োজকদের ভাষ্য, এটি ছিল আনুষ্ঠানিক সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন। অনুষ্ঠানে আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা, গান, নাচ ও কেক কাটার পর্ব ছিল। কেবিন ক্রুদের নিয়ন্ত্রক কর্মকর্তাসহ কয়েকজন আমন্ত্রিত অতিথিও উপস্থিত ছিলেন।

 

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

 

 

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আমন্ত্রিত কর্মকর্তারা রাত আটটার দিকে অনুষ্ঠানে যোগ দেন এবং রাত দশটার মধ্যে স্থান ত্যাগ করেন। তাঁদের উপস্থিতিকালে কোনো বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি।

 

 

 

তবে পরে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গভীর রাতে কয়েকজন কেবিন ক্রু একটি কেক কাটছেন। অভিযোগ আছে, সেখানে দুই ব্যক্তির নামের সঙ্গে অশোভন শব্দ যুক্ত ছিল। একই সঙ্গে গান ও নাচের কিছু দৃশ্যও ভিডিওতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়। অনেকে প্রশ্ন তোলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মীদের এমন আচরণ কতটা শোভন।

 

ঘটনার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সভাপতি ফিরোজ মিয়া আবীরকে শোকজ নোটিশ দেয়। নোটিশে বলা হয়েছে, অনুষ্ঠানস্থল ত্যাগের পর কীভাবে কথিত অনভিপ্রেত ঘটনা ঘটেছে, তার ব্যাখ্যা দিতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে ৭২ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই বলেও নোটিশে উল্লেখ করা হয়।

 

অভিযোগের বিষয়ে আবীর বলেন, আনুষ্ঠানিক অনুষ্ঠান রাত ১১টার মধ্যেই শেষ হয়। পরে এক সহকর্মীর অনুরোধে তাঁর সন্তানের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। অশালীন কেকের বিষয়ে তিনি অবগত নন বলেও দাবি করেন। তিনি লিখিত ব্যাখ্যা জমা দিয়েছেন বলে জানা গেছে।

 

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 

 

এদিকে সামাজিক মাধ্যমে অনেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায় নির্ধারণের দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট মহলের দাবি, এর আগেও সভাপতির বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তবে সেসব অভিযোগে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা স্পষ্ট নয়।
ঘটনাটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মীদের পেশাদার আচরণ ও শৃঙ্খলা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। একটি জাতীয় এয়ারলাইন্সের কর্মীদের ব্যক্তিগত ও সাংগঠনিক কর্মকাণ্ড কতটা সংযত হওয়া উচিত, সে প্রশ্নও সামনে এসেছে।