https://www.facebook.com/share/v/1CKhwRJ5JP/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিশেষ প্রতিনিধি,শনিবার ০৭ ফেব্রুয়ারি ২০২৬ || মাঘ ২৪ ১৪৩২ :
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, “সাধারণ জনগণকে আমরা আহ্বান জানাই, ৮ তারিখ (রবিবার) পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করুন। যেহেতু সরকারের পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি দেওয়া হয়েছে, ৮ তারিখে তারা জাতিসংঘের কাছে চিঠি প্রেরণ করবে। তার আগে এ চিঠিতে তারা কী লিখেছে, সেটা আমাদের দেখাতে হবে। এটা না দেখিয়ে কোনো ধরনের ছলচাতুরি মার্কা চিঠি প্রেরণ করা যাবে না। এটা অবশ্যই আমাদের নিশ্চিত করতে হবে।”
Advertisement
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এ কথা বলেন।
জাবের বলেন, “গতকাল থেকে আমরা শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তের জন্য ড. মুহাম্মদ ইউনূসকে জাতিসংঘে একটি চিঠি প্রেরণের জন্য আহ্বান জানিয়ে তার বাসভবনের সামনে অবস্থান করছিলাম। ওসমান হাদির স্ত্রী, তার সন্তান এবং আমরা পুরোটা সময় ধরেই কীভাবে শান্তিপূর্ণভাবে আমাদের এ দাবিটা আদায় করা যায় সেটা নিয়ে আমরা আমাদের মতো করে এগোচ্ছিলাম। সরকার থেকে আমোদের সঙ্গে যোগাযোগ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেনি।”
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
জাবের বলেন, “পুলিশের কিছু সদস্য, তারা অতর্কিত হামলা করেছে। আমাদের ভাইদের রক্তাক্ত করেছে। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

যারা এ আক্রমণের সঙ্গে জড়িত রয়েছে, তাদের অতিদ্রুত বিচারের মুখোমুখি করার জন্য আহ্বান জানাই। অধিকাংশ পুলিশ সদস্যের কোনো নেমপ্লেট ছিল না, প্রত্যেকে মাস্ক পড়া ছিল। এ ধরনের হামলা তো আমরা দেখেছি ফ্যাসিবাদী হাসিনার আমলে। তাহলে কি যমুনা পাহারা দিচ্ছে হাসিনার পুলিশ লীগ? সেটা আমরা জানতে চাই।”



