ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সবার দেশ সৌজন্যে,শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬ || মাঘ ২৩ ১৪৩২ :
ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরউদ্দিন পাটওয়ারীর একটি ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে একটি কুকুরের প্রতি মানবিক আচরণ করতে দেখা যায়। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্র ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, এর আগে একই এলাকায় বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মির্জা আব্বাসে পথ পরিষ্কার করতে গিয়ে এক ব্যক্তি একটি কুকুরকে লাথি মেরেছিলেন—এমন অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।
Advertisement
এরপর নাসীরউদ্দিন পাটওয়ারী নির্বাচনী জনসংযোগের সময় ওই কুকুরটির খোঁজ করেন বলে জানা যায়। ভিডিওতে দেখা যায়, তিনি সাবান দিয়ে কুকুরটিকে গোসল করিয়ে পরিষ্কার করেছেন। কুকুরটির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এবং বিস্কুট খাওয়াচ্ছেন।
Advertisement
তাসনিম ফাইয়াজ মেরী নামের একজন তার ফেসবুক আইডিতে লিখেছেন,
মির্জা আব্বাসের লোক এই কুত্তাডারে লাত্তি মারছিলো! পাটওয়ারী আজকে এই কুত্তাডারে খুঁজে বের করে সাবান দিয়ে গোসল করাইছে! ভাইরে ভাই! এই পোলায় একটা জিনিস! এরে যেভাবেই হোক সংসদে নিতেই হইবো। ঢাকা-৮, ভোট ফর শাপলা কলি।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
আরেকজন লিখেছেন,
মির্জা আব্বাসের লোক মির্জা আব্বাসের জন্যে পথ খালি করতে গিয়ে একটা কুকুরকে লাত্তি মারছিলো! পাটওয়ারী আজকে তার নির্বাচনী জনসংযোগে একটা কুকুরের পাশে বসে সেই কুকুরের মাথায় হাত বুলাইতে বুলাইতে বিস্কুট খাওয়াইছে। ভাইরে ভাই! এই পোলায় একটা জিনিস! এরে যেভাবেই হোক সংসদে নিতেই হইবো। ঢাকা-৮, ভোট ফর শাপলা কলি।
নাসীরউদ্দিন পাটওয়ারীর এ আচরণকে অনেকেই মানবিক ও সহানুভূতিশীল উদ্যোগ হিসেবে দেখছেন। নাসীরউদ্দিন পাটওয়ারীর হাস্যরসপূর্ণ এমন মানবিক কাজ সোশ্যাল মিডিয়ায় তার সমর্থকেরা বিষয়টিকে ইতিবাচকভাবে তুলে ধরছেন এবং প্রাণীর প্রতি সহমর্মিতার বার্তা হিসেবে দেখছেন।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

অবশ্য কেউ কেউ এ ছবি এবং ভিডিওগুলোকে এআই নির্মিত বলেও দাবি করছেন। সত্যতা যা-ই হোক, ঢাকা-৮ আসনে প্রচারণার অংশ হিসেবে এ ঘটনাটি ভোটারদের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে। সমর্থকেরা বলছেন, মানুষের পাশাপাশি প্রাণীর প্রতিও দায়িত্বশীল মনোভাব একজন জনপ্রতিনিধির গুরুত্বপূর্ণ গুণ।

ছবি: সংগৃহীত


