‘নিষিদ্ধ’ ভোটের সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার, ‘অন্যদের ধরতে কাজ চলছে’

SHARE

মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম নামে প্রিন্টিং ও কম্পিউটারের দোকান থেকে এর মালিক সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। ছবি:ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম,লক্ষ্মীপুর প্রতিনিধি,বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২১ ১৪৩২ :

লক্ষ্মীপুরে অবৈধভাবে তৈরী করা ছয়টি ভোটের সিলসহ সোহেল রানা নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি কম্পিউটারও জব্দ করা হয়েছে।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম নামে প্রিন্টিং ও কম্পিউটারের একটি দোকান থেকে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

 

সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা। তিনি মারইয়াম নামে দোকানটির মালিক।

 

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের একটি দল মারইয়াম নামে দোকানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ভোটের ছয়টি সিল জব্দ করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সোহেল রানাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

সোহেল রানা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, অর্ডার পেয়ে তিনি সিলগুলো তৈরি করেছেন। তবে, কে বা কারা এসব সিল তৈরীর অর্ডার দিয়েছে, সে বিষয়ে তিনি কোনো তথ্য প্রকাশ করেননি।

 

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেছেন, “কোনোভাবেই প্রেসে ভোটের সিল তৈরি করা যাবে না। এটি সম্পূর্ণ অবৈধ। অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।”

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, “নির্বাচনি কাজে ব্যবহারযোগ্য ছয়টি সিলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”