ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড প্রতিনিধি, মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬ || মাঘ ২০ ১৪৩২ :
শিশু গৃহকর্মী নির্যাতনের ঘটনায় ফৌজদারি মামলায় অভিযুক্ত ও কারাবন্দি বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
সাফিকুর রহমানের স্থলে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানাকে।
অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ বিমান (রহিত Bangladesh Biman Order, 1972 পুনর্বহাল এবং সংশোধন) আইন, ২০২৩-এর ৩০(গ) ধারা অনুযায়ী ড. হুমায়রা সুলতানাকে নির্দেশক্রমে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইওর দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই আদেশ জারি করা হয়েছে। আদেশে স্বাক্ষর করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।
নিয়োগ সংক্রান্ত এই অফিস আদেশের অনুলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দপ্তর ও ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক বিভাগকেও বিষয়টি অবহিত করা হয়েছে।
গত রবিবার শিশু গৃহকর্মী নির্যাতনের ঘটনায় সাফিকুর রহমান ও তার স্ত্রীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

সোমবার উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ গণমাধ্যমকে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় বিমানের এমডিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
ওসি কাজী রফিক গণমাধ্যমকে বলেন, “সাফিকুর রহমানের বাসায় একটি শিশু গৃহকর্মীর কাজ করত। ওই গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে মারধর করে আসছিলেন তারা। শিশুটির পরিবার থানায় মামলা করলে পুলিশ গত রাতে তাকে গ্রেপ্তার করে। গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।”

ড. হুমায়রা সুলতানা ও সাফিকুর রহমান। ছবি: সংগৃহীত


