ট্রাকচালক আলাউদ্দিন হত্যা: কুমিল্লায় লুটচক্রের মূলহোতা নূর হোসেনসহ গ্রেফতার ৫

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম,কুমিল্লা প্রতিনিধি,মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২০ ১৪৩২ :

কুমিল্লায় ট্রাকচালক আলাউদ্দিনকে হত্যার ঘটনায় মূলহোতা নূর হোসেনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে লুট করা চিনি ও সংশ্লিষ্ট বিভিন্ন আলামত।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে চট্টগ্রাম, ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়।


গ্রেফতাররা হলেন: নোয়াখালী জেলার শুধারাম থানার ধর্মপুর এলাকার মৃত আব্দুল্লাহর ছেলে নূর হোসেন মুন্না (২৮), চট্টগ্রামের ভুজপুর থানার হারুয়াল ছরি এলাকার রূপম বরুয়ার ছেলে মিন্টু বরুয়া (৩৬), কুমিল্লা চৌদ্দগ্রাম থানার আলকরা গ্রামের মনে মফিজুর রহমানের ছেলে শাহাদাত হোসেন রকি (২৬) যার বিরুদ্ধে আগেরও দুটি মামলা রয়েছে, ফেনি জেলার সদর থানার ইজ্জতপুর গ্রামের তাহেরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (৫৫) এবং কুমিল্লা চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামের মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে মো. বাবলু (৩৯)। তার বিরুদ্ধে আগেরও একটি মামলা রয়েছে।

 

 


পুলিশ জানায়, নিহত আলাউদ্দিন (৩১) চট্টগ্রাম বন্দর এলাকা থেকে প্রায় ২৭ মেট্রিক টন চিনিবোঝাই একটি ট্রাক নিয়ে কুমিল্লার পথে রওনা দেন। গত ১৫ জানুয়ারি রাতে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের বুড়িচং-চৌদ্দগ্রামসংলগ্ন এলাকায় ট্রাকটি নিখোঁজ হয়।

পরদিন ১৬ জানুয়ারি ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন জগন্নাথ দীঘিরপাড় এলাকা থেকে ট্রাকচালক আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহ উদ্ধারের পর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চালককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পর ট্রাকটি এবং চিনি লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

পরবর্তীতে ট্রাকের মালিক নজরুল হোসেন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে জেলা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে।

 

 


পরে গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে জানা যায়, লুটচক্রের মূলপরিকল্পনাকারী নূর হোসেন। তার নেতৃত্বেই চালককে হত্যা করে ট্রাক ছিনতাই করা হয়। পরে লুটের চিনি বিভিন্ন স্থানে বিক্রি ও মজুত করা হয়।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫


পুলিশের অভিযানে প্রায় ১৯ বস্তা চিনি (প্রতি বস্তায় ৫০ কেজি), খালি চিনি বস্তা, প্যাকেজিংয়ে ব্যবহৃত দুটি ইলেকট্রিক মেশিনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, এটি একটি সুসংগঠিত অপরাধচক্র। গ্রেফতারদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।