পল্লবীতে দুই ছেলেকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজধানীর পল্লবী  প্রতিনিধি,  শনিবার   ১৬ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১ :

রাজধানীর পল্লবীতে মো. আহাদ (৪০) নামে একজন বাবা তার দুই ছেলেকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে ঘাতক বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

 

১৬ নভেম্বর, শনিবার সকালে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত ছেলেদের নাম পাওয়া যায়নি। তবে তাদের একজনের বয়স আনুমানিক ৭ বছর ও আরেকজনের বয়স ৩ বছর।

 

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজেদুল এসব তথ্য জানিয়েছেন।

Advertisement

তিনি জানান, ১৬ নভেম্বর (শনিবার) সকালে আমাদের কাছে সংবাদ আসে পল্লবীর বাইগারটেকে এক বাসায় দুই ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং ছেলের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে আমরা ওই বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আমাদের প্রাথমিক ধারণা আহাদ তার সাত বছর ও তিন বছরের দুই ছেলে সন্তানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। তাদের হত্যা করার পর সে নিজে তার গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাস্থলে পুলিশ আছে এবং আমরা এ বিষয়ে তদন্ত করছি।

Advertisement