চুয়াডাঙ্গায় অস্ত্রসহ মহিলা লীগ নেত্রী রুপা আটক

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চুয়াডাঙ্গা প্রতিনিধি,শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৯ ১৪৩১ :

চুয়াডাঙ্গায় যৌথবাহিনী অভিযান চালিয়ে মহিলা লীগ নেত্রী রুপা খাতুনকে আটক করেছে। এ সময় তার নিকট থেকে একটি অবৈধ ইয়ারগান, একটি হাসুয়া, একটি বটি, পাসপোর্ট ও জমি বিক্রয়ের নগদ সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার করে।

Advertisement

শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের শ্মশানপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

Advertisement

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল রুপার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে আমাদেরকে জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় তার নিকট থেকে একটি ইয়ারগান, একটি হাসুয়া, একটি বটি, কয়েকটি পাসপোর্ট ও খালি দেশীয় মদের বোতল পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘তার নিকট থেকে নগদ সাড়ে ৭ লাখ টাকা পাওয়া গেছে। রুপা খাতুন জানিয়েছেন টাকাগুলো জমি বিক্রয়ের। প্রয়োজনীয় প্রমাণাদি আমরা পেয়েছি জমি বিক্রয়ের। টাকাগুলো ফেরত দেয়া হবে। এছাড়া তার বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র রাখা ও মানুষকে ভয়ভীতি দেখানোর অপরাধে রুপার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে আরও বেশকিছু অভিযোগ সামনে এসেছে। সেগুলোর তদন্ত চলছে।’