(ভিডিও)মাদারীপুরে মোটরসাইকেলচাপায় সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল নিহত

SHARE

https://www.facebook.com/share/v/19TtafDCD8/

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,মাদারীপুরের শিবচর  প্রতিনিধি, শুক্রবার,১৬ অক্টোবর ২০২৬,৩১ আশ্বিন ১৪৩৩০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ :

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলচাপায় শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদ নিহত হয়েছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিক শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম শহীদ শিবচর পৌরসভার কলেজ মোড় সংলগ্ন এলাকার একটি মসজিদে নামাজ আদায় শেষে পায়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে তিনি ছিটকে রাস্তার উপর পড়ে যান।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় মোটরসাইকেলটি জব্দ করা হয়।

  • Advertisement

এ ব‌্যাপা‌রে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে মোটরসাইকেলটি জব্দ করে থানায় রাখা হয়েছে। পলাতক চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শহিদুল ইসলাম শহীদ। ছবি : চ্যানেল 24