আমিও সেই পলিটিক্সের শিকার হয়ে বাদ পড়েছি: পূর্ণিমা (ভিডিও)

SHARE

https://youtu.be/R5o0g00bHJs?si=fIGuUBcFnawYvuF0

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন,রোববার,১২ নভেম্বর ২০২৩ : এখন তাকে আর বড়পর্দায় খুব একটা পাওয়া যায় না। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমায় কাজ করলেও সেগুলো মুক্তির প্রহর গুণছে। এর ফাঁকে মাঝে মধ্যেই উকি মেরেছেন ওটিটির আঙ্গিনায়। সম্প্রতি একটি অনুষ্ঠানে ঢালিউডের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা জানালেন, পলিটিক্সের শিকার হয়ে সিনেমায় অনিয়মিত হয়েছেন তিনি।

Advertisement

পূর্ণিমা বলেন, এখন তো চলচ্চিত্র অনেক কমে এসেছে। অনেক শিল্পী ঘরে বসে গেছেন। অনেকেই পলিটিক্সের কারণে সিনেমার কাজ পাচ্ছেন না। আমিও সেই একই পলিটিক্সের শিকার! অনেক সিনেমা থেকেই কোনো কারণ ছাড়াই বাদ পড়েছি। পলিটিক্স ছিল বলেই এসব হয়েছে। এখন এফডিসিও ছোট হয়ে আসছে।

Advertisement

পূণিমার ভাষ্য, বর্তমানে বড় পর্দায় যে সিনেমাগুলো হচ্ছে, সে অনুযায়ী আমি যেমন চরিত্রে অভিনয় করতে চাচ্ছি সেরকম অফার আসছে না। সেজন্যই কাজের পরিমাণ কমে গেছে।