(ভিডিও)‘আই লাভ ইউ’ বলে কনস্টেবল আনোয়ারকে হত্যা করা হয়: পুলিশ

SHARE

  • ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নারায়ণগঞ্জের ফতুল্লা  প্রতিনিধি, শুক্রবার,২৭ নভেম্বর ২০২৬,১১ অগ্রহায়ণ ১৪৩৩১৬ জমাদিউস সানি ১৪৪৮:

  • ধারালো অস্ত্রের আঘাত থেকে প্রাণ বাঁচাতে মাদক কারবারিদের পুলিশ পরিচয় দিয়েছিলেন কনস্টেবল আনোয়ার মোল্লা। কিন্তু, তাতেও কাজ হয়নি, বরং ‘আই লাভ ইউ’ বলে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম।
    • Advertisement

      • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

     

    পুলিশ সূত্র জানায়, গত ২২ নভেম্বর ফতুল্লার কাশীপুরের হাসেমবাগ এলাকায় মাদক কারবারিদের বিষয়ে তথ্য সংগ্রহে সাদা পোশাকে যান এএসআই সাত্তার ও কনস্টেবল আনোয়ার। তারা সজীব নামে একজনকে মাদকসহ হাতেনাতে আটক করেন। বিষয়টি টের পেয়ে অন্য মাদক কারবারিরা কনস্টেবল আনোয়ারকে আটক করেন। এসময় এএসআই সাত্তার দৌঁড়ে পালিয়ে যান।

     

    ঘটনাস্থলে ডেভিড ও আব্দুল্লাহ ছিলেন। কালাম নামে আরো একজন উপস্থিত ছিলেন। তারা আনোয়ারকে মেরে ফেলার নির্দেশ দেন। তখন বাকিরা মিলে আনোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করেন। আনোয়ার নিজেকে পুলিশ জানালে হত্যাকারীরা ‘আই লাভ ইউ’ বলে।

    পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক দল তদন্তে নামে। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মুন্সিগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে তাকে চিহ্নিত করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পানির ট্যাংকি ও তাসলিমপট্টি এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সামাদ ও মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়।

     

    পুলিশের দাবি, সামাদ ও হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে তাসলিমপট্টি এলাকার একটি পরিত্যক্ত ভবনে ডেভিডকে গ্রেপ্তার করতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন এবং পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি ছুড়লে ডেভিডের ডান পায়ে গুলি লাগে। ককটেলের আঘাতে চার পুলিশ সদস্যও আহত হন।

     

    গুলিবিদ্ধ ডেভিডকে উদ্ধার করে খানপুর হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে তিনটি চাকু, ককটেল তৈরির সরঞ্জাম ও একটি মোটরসাইকেল জব্দ হয় বলে জানায় পুলিশ।

  • Advertisement

  •  

    এছাড়া, এসআরবির পৃথক আরেকটি দল আদর ও আজাদ নামে আরো দুজনকে গ্রেপ্তার করেছে।  ডেভিড ছাড়া অন্যদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

  • কনস্টেবল আনোয়ার মোল্লাকে হত্যার ঘটনায় গ্রেপ্তার পাঁচজন (মাঝে)