(ভিডিও)পার্লারে সাজার অজুহাতে ১০ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে উধাও কনে

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রংপুর প্রতিনিধি,শনিবার   ১৪ নভেম্বর ২০২৬ ||  কার্তিক ৩০ ১৪৩৩ || ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি:

রংপুরে বিয়ে করতে গিয়ে অভিনব প্রতারণার শিকার হয়েছেন সিলেটের হবিগঞ্জের এক যুবক। বিয়ের ঠিক আগমুহূর্তে সাজতে যাওয়ার কথা বলে কনে ও তার স্বজনেরা প্রায় ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, ৬০ হাজার টাকার পোশাক এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

 

ভুক্তভোগী বর হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার বাসিন্দা। বরের বোনের সূত্রে কনেপক্ষের সঙ্গে পরিচয় ও সম্পর্কের জের ধরে বিয়ের আয়োজন করা হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, গত ১০ নভেম্বর রাতে ৪৫ জন বরযাত্রী নিয়ে রংপুরের উদ্দেশে রওনা দেন বর। পরদিন ১১ নভেম্বর (বুধবার) রংপুরে পৌঁছালে কনেপক্ষ তাদের একটি কমিউনিটি সেন্টারে স্বাগত জানায়।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমিউনিটি সেন্টারে আনার পর বরপক্ষের আনা স্বর্ণালংকার স্থানীয় একটি দোকানে নিয়ে পরীক্ষা করা হয়। এরপর কনেকে সাজানোর কথা বলে একটি পার্লারে নেওয়া হয় এবং বরপক্ষের দেওয়া সব স্বর্ণালংকার কনেকে পরানো হয়।

এ সময় বরপক্ষের তিন সদস্যকে কৌশল করে কনেপক্ষের লোকজন শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে নিয়ে রেখে আসে। এই সুযোগে কনে ও তার সহযোগীরা সমস্ত স্বর্ণালংকার, পোশাক ও নগদ টাকা নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়।

 

প্রতারণার শিকার হয়ে ভুক্তভোগী বর রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জমা দিলে বৃহস্পতিবার (১২ নভেম্বর) মামলাটি আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়।

 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, প্রাথমিক তথ্যের ভিত্তিতে ঘটনাটিকে একটি প্রতারক চক্রের কাজ বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতীকী ছবি