
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সাংবাদিক ইব্রাহীম মেঘনা থেকে ,বুধবার,২৮ অক্টোবর ২০২৬,১২ কার্তিক ১৪৩৩১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮:
কুমিল্লার মেঘনা উপজেলায় কুমিল্লা ইকোনমিক জোনের আওতাধীন মেঘনা রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস লিমিটেড থেকে তামার তার চুরির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের মারফত আলীর ছেলে তোফায়েল আহমেদ (২১), মৃত মো. কোববাত মিয়ার ছেলে মো. আরমান মিয়া (২০), রাসেল মিয়ার ছেলে মো. আশরাফুল ইসলাম (২২) ও সোহরাব মিয়ার ছেলে সুজন (২০)। তাঁরা সবাই মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকায় ভাড়া থাকেন।
এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে মেঘনা রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস লিমিটেডের ভেতর থেকে ১১ কেজি তামার তার ও রাবারের আবরণযুক্ত ৫ কেজি তামার তারসহ মোট ১৬ কেজি তার চুরির সময় নিরাপত্তাকর্মীদের হাতে আটক হন ওই চারজন। চুরি হওয়া তারের আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা। এ ঘটনায় কুমিল্লা ইকোনমিক জোনের লুটেরচর এলাকায় কর্মরত ব্যবস্থাপক (প্রশাসন) এস এম মামুনুর রশীদ বাদী হয়ে ওই রাতেই মেঘনা থানায় মামলা করেন।
-
Advertisement

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় মামলা হওয়ার পরপরই ওই দিন রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় পুলিশ আগে থেকেই গুরুত্ব দিয়ে কাজ করছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।



