ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি ,বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ || আশ্বিন ৯ ১৪৩৩ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি :
ভারতীয় বাংলা সিনেমার প্রথম সারির অধিকাংশ নায়িকা বিয়ে করে থিতু হয়েছেন। এ তালিকায় রয়েছেন—পাওলি দাম, কোয়েল মল্লিক, নুসরাত জাহান, শুভশ্রী গাঙ্গুলির মতো তারকারা। তাদের কেউ কেউ এখন একাধিক সন্তানের মা।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
তবে ভারতীয় সিনেমার লাস্যময়ী অভিনেত্রী রাইমা সেন ছেচল্লিশেও অবিবাহিত। কেবল তাই নয়, সিঙ্গেল বলেও দাবি তার। এ অভিনেত্রীর বিয়ে নিয়ে ভক্ত-অনুরাগীদের মাথা ব্যথার শেষ নেই। এবার বিয়ে-সন্তান নিয়ে খোলামেলা কথা বললেন এই অভিনেত্রী।

রাইমা সেন
ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন রাইমা সেন। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, টম ক্রুজকে পেলেন না বলেই কি সারাজীবন একা থাকার সিদ্ধান্ত নিলেন? জবাবে রাইমা সেন বলেন, “আমার বোনও এটা নিয়ে মজা করে। কলকাতায় তেমন কেউ নেই। আর আমি শহরের বাইরে খুব একটা যাই না। সত্যি কথা বলতে, এই বয়সে দাঁড়িয়ে বিয়ে করার তাগিদটাও অনুভব করি না। অ্যাটাচমেন্ট নিয়েও চিন্তা হয়।”
একা থাকার সিদ্ধান্ত নিয়ে আপনার মা কী চিন্তা করেন? এ প্রশ্নের জবাবে খানিকটা চমকে দিয়েছেন রাইমা। তার ভাষ্য, “আগে করতেন, এখন দেশ-দুনিয়ার অবস্থা দেখে উল্টো বিয়ে করতে বারণ করেন। মা বলেন, ‘জোর করে কিছু করো না। পরে কখনো একাকিত্বে ভুগলে অনেকগুলো পোষ্য দত্তক নিও।”

রাইমা সেন
বিয়ে নিয়ে আগ্রহ নেই, তবে কী মা হওয়ারও ইচ্ছে করে না রাইমা সেনের, এ প্রশ্নও তার কাছে রাখা হয়। উত্তর দিতে গিয়ে নতুন তথ্য সামনে আনেন রাইমা। তিনি বলেন, “আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি। ভয় লাগে, কী জানি সবটা ম্যানেজ করতে পারব কি না ভেবে দেখিনি। তবে মনের কথা তো বলা যায় না। আজ মনে হচ্ছে না, কাল ইচ্ছে হতেই পারে। সেই সব সাত-পাঁচ ভেবে অনেক কাল আগেই ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজ) করে রেখেছি। তবে একটা বিষয় আমার কাছে ভীষণ পরিষ্কার। শুধু মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন।”
এর আগে অন্য একটি সাক্ষাৎকারে রাইমার কাছে জানতে চাওয়া হয়েছিল, অবিবাহিত ছেচল্লিশের রাইমার জীবনের অভিজ্ঞতা এখন কেমন? উত্তরে এই অভিনেত্রী বলেছিলেন, “দারুণ। আমার মনে হয়, চল্লিশের পরই জীবন শুরু হয়। সত্যি বলতে, নিজেকে এখন অনেক বেশি স্বাধীন লাগে।”

রাইমা সেন
খানিকটা ব্যাখ্যা করে রাইমা সেন বলেছিলেন, “মাঝে জীবনে অনেক কিছুই দেখা হয়ে গিয়েছে। এখন তো মনে হয়, বিশ বা ত্রিশের কোঠায় জীবন সেভাবে ছন্দে ছিল না। তবে যে শিক্ষাগুলো পেয়েছি তাতে চল্লিশের পরে জীবন অনেক সহজ হয়েছে। আর সিঙ্গেল হওয়ার সুবাদে মুক্ত পাখির মতো জীবনযাপন করতে পারি।”
-
Advertisement

মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেন। ১৯৭৮ সালে সুচিত্রা নিজে দাঁড়িয়ে থেকে ভরত দেব ভার্মার সঙ্গে কন্যার বিয়ে দেন। জানা যায়, স্বামীর অনুমতি নিয়ে অভিনয়ে নাম লেখান মুনমুন সেন। কিন্তু এ সিদ্ধান্ত প্রথমে মেনে নেননি সুচিত্রা। এ নিয়ে মনমালিন্য তৈরি হয়েছিলেন। যদিও পরবর্তীতে তা মিটে যায়। মুনমুন-ভরত দম্পতির দুই কন্যা। তারা হলেন—রাইমা সেন ও রিয়া সেন। তারা দুজনেই জনপ্রিয় অভিনেত্রী।

রাইমা সেন
১৯৯৯ সালে বলিউডের ‘গডমাদার’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন রাইমা। তারকা পরিবারের সন্তান হলেও রূপ আর অভিনয় গুণে নিজেকে প্রমাণ করেছেন এই অভিনেত্রী। উপহার দিয়েছেন বেশ কিছু হিন্দি ও বাংলা ভাষার দর্শকপ্রিয় সিনেমা। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘হাওয়া বদল’, ‘২২শে শ্রাবণ’, ‘মি আমোর’, ‘বাস্তুশাপ’, ‘দ্বিতীয় পুরুষ’, ‘চিত্রাঙ্গদা’ প্রভৃতি।

বিয়ে নিয়ে নানা সময়ে নানা তথ্য জানালেও বিয়ে না করার কারণ কখনো জানাননি রাইমা সেন

