ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬ || ভাদ্র ১৮ ১৪৩৩ || ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি:
অভিনেতা Salman Shah-এর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তার মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছে আদালত। সিআইডির আবেদনের পর পুনরায় সুরতহাল ও ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদের আবেদনের পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এই আদেশ দেন। পরে ২০ মে আদালতে এ বিষয়ে আবেদন করা হয়।
তদন্ত কর্মকর্তার ভাষ্যমতে, হত্যার প্রকৃত কারণ উদঘাটনের জন্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ উত্তোলন, সুরতহাল এবং ময়নাতদন্ত করা হবে।
তদন্ত নথি অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে নিউ ইস্কাটনের বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে তাকে সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে দাফন করা হয়।
পরবর্তীতে ২০২৫ সালে সালমান শাহর মামা রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন, যেখানে একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, তার মৃত্যু স্বাভাবিক ছিল না বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।
এর আগে ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত ছিল, তবে পরবর্তীতে আদালতের নির্দেশে সেটিকে হত্যা মামলায় রূপান্তর করা হয়।
-
Advertisement

সবশেষ আদালতের নির্দেশ অনুযায়ী, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে সিআইডি নতুন করে মরদেহ উত্তোলন করে তদন্ত কার্যক্রম শুরু করবে।


