https://www.facebook.com/share/v/1BMcaQzReH/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর শান্তিনগর প্রতিনিধি, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬ || ভাদ্র ১৮ ১৪৩৩ || ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি:
রাজধানীর শান্তিনগর এলাকায় কিশোর গ্যাংয়ের মারধরে এক তরুণের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার নাম মোহাম্মদ মুন্না (১৮)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
নিহত মুন্না শরীয়তপুর জেলার উত্তর ডামুড্ডা থানার দারুন আমান গ্রামের মৃত সুমন দেওয়ানের ছেলে। তিনি রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ এলাকায় মা ও বোনকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
মুন্নার মা রাবেয়া খাতুন বলেন, “আমার ছেলে যখন যে কাজ পেত সেটাই করত। গত সোমবার সকালে কাজের উদ্দেশে বের হয়। গতরাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে কে বা কারা তাকে বেধড়ক মারধর করে শান্তিনগর মোড়ে ফেলে রাখে। পরে আমার ছেলের সঙ্গে থাকা মোবাইল থেকে আমাকে ফোন করে তারা জানায়, আমরা কিশোর গ্যাং, আপনার ছেলেকে মেরে শান্তিনগর মোড়ে ফেলে রেখেছি; এসে নিয়ে যান। এই বলে ফোন কেটে দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
-
-
Advertisement
-

এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ফটক। ফাইল ফটো


