(ভিডিও)নারীর ফাঁদে সর্বস্বান্ত দূরপাল্লার যাতায়াতে নারী যাত্রীদের ফাঁদে মোটরবাইক চালকরা

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিশেষ প্রতিনিধি,মঙ্গলবার   ০১ সেপ্টেম্বর ২০২৬ ||  ভাদ্র ১৬ ১৪৩৩ ||  ১৮ রবিউল আউয়াল ১৪১৮:

ঢাকা থেকে দূরপাল্লার যাতায়াতে মোটরবাইক চালকদের ফাঁদে ফেলতে চলছে অভিনব এক প্রতারণা। যাত্রীবেশে রাইডারদের ব্যবহার করে চুরি করা হচ্ছে স্বর্ণালঙ্কার। এ ঘটনায় ফাঁসানো হচ্ছে বাইক রাইডারদেরও। দিনের পর দিন এই প্রতারণা চালিয়ে যাওয়া এমন এক নারী অবশেষে ধরা পড়েছেন জনতার হাতে। তবে পুলিশ বলছে, এটি একটি সংঘবদ্ধ চক্র।

  • Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

গত ২২ মে দুপুরে ঢাকার আব্দুল্লাহপুরে ময়মনসিংহ সদরে যাওয়ার জন্য নজরুল ইসলামের মোটরসাইকেল ভাড়া করেন লাবনী আক্তার নামে এক নারী। পথিমধ্যে চালকের সঙ্গে বিশ্বস্ততার সম্পর্ক গড়ে তোলেন তিনি। একপর্যায়ে নজরুলকে ওষুধ মেশানো কোমল পানীয় খাওয়ান। এরপর তাকে সঙ্গে নিয়ে ময়মনসিংহের ভালুকায় একটি স্বর্ণের দোকানে যান। সেখানে দুই লাখ টাকার জুয়েলারি কেনেন তিনি।

এরই মধ্যে দোকানেই অচেতন হয়ে পড়েন বাইকচালক নজরুল। তাকে স্বামী পরিচয় দিয়ে ডাব কেনার কথা বলে দোকান থেকে সটকে পড়েন ওই নারী। তিন ঘণ্টা পর জ্ঞান ফিরলে নজরুল বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন।

নিজের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে ভুক্তভোগী বাইকার নজরুল ইসলাম বলেন, খাওয়ার পরে আস্তে আস্তে আমার ঘুমের অনেক প্রেসার চলে আসে। তখন আমি বলেছি, আমার শরীরটা অনেক খারাপ লাগছে। এখানে যদি কোনো ডাক্তারের দোকান থাকে, তাহলে আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যান। তখন উনি স্বর্ণগুলো নিজের কাছে নিয়ে বলে যে, আমার হাজবেন্ড ঢাকা থেকে আসছে, তার মাথায় একটু পানি দেয়ার ব্যবস্থা করা যায় কি না। তখন স্বর্ণকার বলেন, মাথায় পানি দিবেন? তখন আমি শুধু মাথা নাড়িয়ে সম্মতি দিয়েছি। কোনো কথা বলার মতো আমার অবস্থা ছিল না। আমার ওপরে ছয়জন ফ্যামিলি মেম্বার। আমি শুধু একলা কামাই করি। এই বাইকটাই আমার সম্বল, আমার আর কিচ্ছু নাই।

ঢাকা থেকে মাদারীপুর, ফরিদপুরসহ বিভিন্ন দূরপাল্লার রুটে বাইকচালকদের এমন ফাঁদে ফেলেন লাবনী আক্তার। তার প্রতারণার ঘটনায় বিনা অপরাধে জেলও খাটতে হয়েছে একজন বাইকচালককে।

দীর্ঘদিন পর অবশেষে ধরা পড়লেন ওই নারী। গতকাল রোববার সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর এলাকায় একটি স্বর্ণের দোকানে একই ধরনের প্রতারণা করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হন তিনি। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী আরেক বাইকার বলেন, তারা চুরির নিত্যনতুন পদ্ধতি পাল্টাচ্ছেন। আগে দেখতাম বোরখা পরে আসছেন, এখন তার মুখ ওপেন। তারপরও তার ভয় নেই। আমার এখান থেকে যাওয়ার পরে সে এই রকম অনেক ঘটনা ঘটিয়েছে। আরেকজন বলেন, আমাদের ব্যবসায়ীকে নিঃস্ব করে ফেলতেছে। এরকম অনেক ভুক্তভোগী আছে।

  • Advertisement

পুলিশ বলছে, লাবনীর সঙ্গে অভিনব এই প্রতারণা চক্রে জড়িত রয়েছেন আরও কয়েকজন।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, আমরা মামলা দিয়েছি। এই মামলা হওয়ার পর ভাঙা, ফরিদপুর ও শিবচরসহ বিভিন্ন জায়গা থেকে লোক এসে জানান, এই মহিলা তাদের সঙ্গে প্রতারণা করেছেন। লাবনীর বিরুদ্ধে শিবচর, ভাঙ্গা, গাজীপুর সদর থানাসহ বিভিন্ন থানায় পাঁচটি মামলার তথ্য পেয়েছে পুলিশ।