ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজবাড়ী প্রতিনিধি,মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬ || ভাদ্র ১৬ ১৪৩৩ || ১৮ রবিউল আউয়াল ১৪১৮:
রাজবাড়ীর আলোচিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মণ্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি জামাল পত্তনদারকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। যৌথ অভিযানে র্যাব-১০ ও র্যাব-৬ এর একটি দল নড়াইলের কালিয়া রোড সংলগ্ন ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে ফরিদপুর র্যাব-১০-এর সিপিসি-৩ ক্যাম্পের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৪ সালের ৬ মে রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপনকে গুলি করে হত্যা করা হয়। বিচারকাজ শেষে ২০২৩ সালের ৬ আগস্ট রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত আসামি জামাল পত্তনদারকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
র্যাব জানায়, সাজা ও বিচার এড়াতে জামাল অবৈধভাবে ভারতে পালিয়ে যায়। তবে ২০২৪ সালের ১০ মার্চ মুম্বাইয়ের সাইটইস্ট দক্ষিণ মুম্বাইয়ের কামাটিপুরা এলাকা থেকে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেপ্তার হন তিনি। সেখানে কিছু দিন জেল খাটার পর ছাড়া পেয়ে দুই মাস আগে কৌশলে ‘পুশব্যাক’-এর মাধ্যমে বাংলাদেশে ফিরে আসে।
বাংলাদেশে প্রবেশ করে জামাল নড়াইলে অবস্থান নেয় এবং সেখান থেকে পুনরায় একটি ‘কন্ট্রাক্ট কিলিং’ বা ভাড়াটে খুনের মিশনে অংশ নেওয়ার পরিকল্পনা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে র্যাব-১০ ও র্যাব-৬-এর যৌথ আভিযানিক দল গত রোববার (৩০ আগস্ট) বিকেলে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
-
Advertisement

জামাল পত্তনদার রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়ার হোসেন পত্তনদারের ছেলে। তার বিরুদ্ধে এই হত্যা মামলা ছাড়াও ২টি অস্ত্র, ২টি মাদক, ১টি ডাকাতি প্রস্তুতি এবং ১টি চাঁদাবাজির মামলা বিচারাধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



