ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা প্রতিনিধি, সোমবার,৩১ আগস্ট ২০২৬,১৬ ভাদ্র ১৪৩৩১৭ রবিউল আউয়াল ১৪৪৮:
গতকাল শনিবার রাতে ও আজ রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত এবং বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর ভাইয়ের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি রয়েছেন।
গতকাল শনিবার রাতে ও আজ রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত এবং বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক বেগ। তিনি বণিক বার্তাকে বলেন, ভুক্তভোগীর করা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট মো. সুমন নামে এক ব্যক্তি বিমানবন্দর থানায় মামলা করেন। মামলায় আব্দুর রউফকে এক নম্বর, রিপনকে দুই নম্বর, আল-আমিন শান্তকে তিন নম্বর এবং বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে চার নম্বর আসামি করা হয়েছে। এ ঘটনায় আরো একজন পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার বড় ভাই কাউসার মালয়েশিয়া প্রবাসী। পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য গত ২৮ আগস্ট তিনি মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান। পরে বাদী ও তার বন্ধু রোহান চৌধুরী বিমানবন্দর থেকে ওই স্বর্ণালংকার নিয়ে একটি ভাড়ার হায়েস গাড়িতে করে বের হন।
-
Advertisement

এজাহারে বলা হয়, রাত ৮টা ৫ মিনিটের দিকে বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীত পাশে আসামিরা তাদের পথরোধ করে মারধর করেন। একপর্যায়ে তাদের সঙ্গে থাকা ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে আসামিরা পালিয়ে যান।



