ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,সোমবার,৩১ আগস্ট ২০২৬,১৬ ভাদ্র ১৪৩৩১৭ রবিউল আউয়াল ১৪৪৮:
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডে সেনাবাহিনীর বরখাস্ত কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান এবং অভিনেত্রী রোকেয়া প্রাচীর সরাসরি জড়িত থাকার তথ্য প্রকাশ পেয়েছে।
রোববার (৩০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা সূত্রের বরাতে এই তথ্য সুনিশ্চিত হওয়া গেছে।
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
প্রসিকিউশনের তদন্তসূত্রে জানা যায়, নিহত সাগর ও রুনি পিলখানার বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে একটি বিশেষ প্রামাণ্যচিত্র তৈরি করেছিলেন। প্রামাণ্যচিত্রটি সর্বসমক্ষে প্রকাশের আগেই তাঁদের হত্যা করা হয় এবং র্যাবের তৎকালীন গোয়েন্দা প্রধান জিয়াউল আহসান ও আওয়ামী লীগ নেত্রী রোকেয়া প্রাচী সেটি নিজেদের হস্তগত করেন।
অনুসন্ধানকারী কর্মকর্তাদের দাবি, হত্যাকাণ্ডের আগে-পরে উভয় আসামির মধ্যে বহুবার ফোনালাপ হয়। হত্যাকাণ্ডের দুদিন পর জিয়াউল আহসানের এক সহযোগীর মাধ্যমে রোকেয়া প্রাচী দুটি বিশেষ পেনড্রাইভ হস্তান্তর করেন, যার মধ্যে পিলখানা ঘটনার মূল ডকুমেন্টারি সংরক্ষিত ছিল। ট্রাইব্যুনালের প্রসিকিউশন দল ইতোমধ্যে জিয়াউল আহসানের উক্ত সহযোগীকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিবরণ লিপিবদ্ধ করেছে।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরবর্তী সময়ে মামলাটি শেরেবাংলা নগর থানা পুলিশ, ডিবি এবং দীর্ঘকাল র্যাবের হাতে তদন্তাধীন থাকলেও কোনো কার্যকর অগ্রগতি হয়নি।
Advertisement

২০২৪ সালে উচ্চ আদালতের নির্দেশে পিবিআই প্রধানের নেতৃত্বে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের অধীনে বর্তমানে মামলাটির তদন্ত কাজ পরিচালিত হচ্ছে। বহুবার সময় বাড়িয়ে ২০২৬ সালের এপ্রিল মাসে আদালত পুনরায় ছয় মাসের সময় প্রদান করে। দীর্ঘ সময় ধরে মোট ১২৯ বার প্রতিবেদন দাখিলের সময় পিছানোর পর অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুসন্ধানে চাঞ্চল্যকর এই মূল তথ্য সামনে এলো।
তথ্যসুত্র : আমার দেশ

রোকেয়া প্রাচীর ও জিয়াউল


