বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব ও কর্তব্য

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,মোহাম্মদ আবদুল মালেক লেখক ও সাংবাদিক মেঘনা উপজেলা থেকে, শনিবার,২৯ আগস্ট ২০২৬,১৩ ভাদ্র ১৪৩৩১৫ রবিউল আউয়াল ১৪৪৮:

বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের প্রধান দায়িত্ব হলো দলের কেন্দ্রীয় হাইকম্যান্ড ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে নিজ নিজ অর্পিত বিভাগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুসংহত করা।

Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

।বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের মূল দায়িত্ব ও কর্তব্য:তৃণমূলের সাথে যোগাযোগ রক্ষা করা। যেমন অধ্যক্ষ সেলিম ভুইয়া মাননীয় সংসদ সদস্য কুমিল্লা ২ আসন তিনি তিনি আবার ব্রাহ্মণবাড়িয়া জেলা, ওই জেলায় যতগুলো উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড, পর্যায় পর্যন্ত যাবতীয় সাংগঠনিক সকল কর্মকান্ডের দেখাশোনা করার দায়িত্ব বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের।
একইভাবে কুমিল্লা জেলা, চাঁদপুর জেলা, এই সাংগঠনিক তিনটি জেলার সর্বশেষ ইউনিট কমিটি পর্যন্ত দেখাশুনা করার দায়িত্ব একমাত্র অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সাহেব।
এরমধ্যে সাংগঠনিক সমগ্র এরিয়াতে মাননীয় সংসদ সদস্য গণ থাকবেন তারা সরকারের প্রতিনিধিত্ব করবেন পাশাপাশি
দলকে সুসংগঠিত রাখার এবং একটি প্লাটফর্ম ঐক্যবদ্ধ রাখার কোন পরামর্শ থাকলে সমন্বয় করে এগিয়ে যেতে হবে।
নির্দিষ্ট বিভাগের আওতাধীন জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটির নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা।সংগঠন পুনর্গঠন ও গতিশীলতা: মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠন বা পুনর্গঠন প্রক্রিয়া তদারকি করা এবং দলের শৃঙ্খলা বজায় রাখা।সমন্বয় সাধন করা বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের কাজ।
কেন্দ্রীয় কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম ও নির্বাচনকালীন নির্দেশনা তৃণমূল পর্যায়ে সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং তা বাস্তবায়নে স্থানীয় কমিটিকে সহায়তা করা।
অভ্যন্তরীণ কোন্দল নিরসন: স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে কোনো মতবিরোধ বা কোন্দল দেখা দিলে তা আলোচনার মাধ্যমে সমাধান করে দলীয় ঐক্য বজায় রাখা
রিপোর্ট পেশ:
==================
নিজ বিভাগের অর্থাৎ কুমিল্লা বিভাগের দায়িত্বে আছেন মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। সুতরাং এই বিভাগের সার্বিক রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতির প্রতিবেদন তৈরি করে দলের কেন্দ্রীয় মহাসচিব ও হাইকমান্ডের কাছে উপস্থাপন করার দায়িত্ব ও কর্তব্য একমাত্র অধ্যক্ষ সেলিম ভুইঁয়া সাহেবের উপর দেওয়া আছে।
গায়ের জোরে সংগঠন হয় না। সংগঠন হয় গঠনতন্ত্র মোতাবেক। যারা সংগঠন করবেন তারা আমার এই লেখাটুকু ভালোভাবে পড়ুন তারপর বুঝুন। এরপর সংগঠন করুন। পেশীশক্তি দিয়ে নিয়মের বাহিরে কখনোই সংগঠন করতে পারবে না।

মোহাম্মদ আবদুল মালেক লেখক ও সাংবাদিক