ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,রোববার ২৩ আগস্ট ২০২৬ || ভাদ্র ৮ ১৪৩৩ || ১০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি:
প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলা নিয়ে আবারও সরব হয়েছেন তার মা নীলা চৌধুরী। মামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করে চলচ্চিত্রের অভিনেতা ডিপজল, অভিনেত্রী ডলি জহুর এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানুসহ সংশ্লিষ্ট আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
সম্প্রতি সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ওরফে ডন হককে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। তাকে আটকের ক্ষেত্রে ডিপজলের সহযোগিতা ছিল বলে আলোচনা রয়েছে। এ কারণে ডিপজলকে মামলার বিষয়ে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করেন নীলা চৌধুরী।
তিনি জানান, ডিপজলের সঙ্গে তার সরাসরি কথা হয়নি। তবে সালমান শাহ হত্যার সময় চলচ্চিত্র অঙ্গনের নিয়মিত কাজ করা মানুষ হিসেবে ডিপজল সে সময়কার বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতেন বলে ধারণা তার। তাই মামলার তদন্তে ডিপজল কোনো তথ্য জানলে তা তদন্তকারীদের কাছে প্রকাশ করা উচিত।
ডন হককে আটক করতে সহযোগিতা করায় ডিপজলকে ধন্যবাদও জানিয়েছেন সালমান শাহর মা। একই সঙ্গে তিনি মনে করেন, মামলার স্বার্থে ডিপজলকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে।
ডিপজলের পাশাপাশি অভিনেত্রী ডলি জহুরকেও জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন নীলা চৌধুরী। তার ভাষ্য, সালমান শাহ হত্যার দিন কী ঘটেছিল, সে বিষয়ে ডলি জহুর অনেক কিছু জানতেন। বিভিন্ন সময় গণমাধ্যমে তিনি এ বিষয়ে কথাও বলেছেন। এ কারণে সালমানের সাবেক স্ত্রী সামিরা হকের সঙ্গে ডলি জহুরের যোগাযোগসহ সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্তের আওতায় আনার দাবি করেন নীলা।
এ ছাড়া ডলি জহুর, বাদল খন্দকারসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে নীলা চৌধুরী অভিযোগ করেন, তারা সালমান শাহকে বিরক্ত করতেন এবং হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তাদের জানা থাকতে পারে। প্রয়োজন হলে তাদের কাউকে মামলার আসামি করার কথাও জানান তিনি।
এদিকে সম্প্রতি অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে হত্যা মামলার আসামি ডন হকের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তুলেছেন নীলা চৌধুরী। তার অভিযোগ, হত্যা মামলার একজন আসামি কীভাবে এফডিসিতে এসে ভোট দেওয়ার সুযোগ পেলেন এবং কারা তাকে সেখানে সহযোগিতা করেছেন, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানুর প্রসঙ্গ টেনে নীলা বলেন, ডন হককে সেখানে বরণ করে নেওয়া হয়েছিল। তার দাবি, পুলিশের কাছে তুলে দেওয়ার পরিবর্তে যদি তাকে এভাবে স্বাগত জানানো হয়ে থাকে, তাহলে কারা তাকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন, তা তদন্ত করা দরকার।
ডন হক আটকের পর সালমান শাহর মামা কুমকুম ও সালমানের ভক্তদের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন নীলা চৌধুরী। তিনি জানান, এসব হুমকির কিছু প্রমাণ তার কাছে রয়েছে। তবে কোনো ধরনের ভয়ভীতি দেখিয়ে বিচারপ্রক্রিয়া থামানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
সালমান শাহ হত্যার বিচার দ্রুত শেষ করার দাবিতে সম্প্রতি ঢাকার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সালমান শাহ ভক্ত ঐক্যজোটের সদস্যরা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ভক্তরা দ্রুত বিচার শেষ করে জড়িতদের শাস্তির দাবি জানান।
ভক্ত ঐক্যজোটের অন্যতম সমন্বয়ক সাজিদ কামাল ডন হককে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য বের করার দাবি জানিয়েছেন। পাশাপাশি মামলার অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি। দাবি পূরণ না হলে দেশের বিভিন্ন জেলায় আবারও কর্মসূচি পালনের ঘোষণা দেন ভক্তরা।
-
Advertisement

উল্লেখ্য, সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর গত বছর আদালতে হত্যা মামলা করা হয়। মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক, আশরাফুল হক ওরফে ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।



