রাজধানীতে প্রকাশ্যে কাভার্ডভ্যান থামিয়ে কোটি টাকা ছিনতাই, ভিডিও ভাইরাল

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর উত্তরা প্রতিনিধি,মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ :

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে কর্মচারীকে কুপিয়ে একটি পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে এসে প্রকাশ্যে কভার্ডভ্যান থামিয়ে টাকা ছিনতাইয়ের সময়ের একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

  • Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

সোমবার (১০ আগস্ট) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ।

পুলিশ ও ঘটনার এজাহার সূত্রে জানা যায়, পাম্পের বিক্রি করা টাকা জমা দিতে উত্তরা ১ নম্বর সেক্টরের একটি ব্যাংকে যাচ্ছিলেন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। পথিমধ্যে তিনটি মোটরসাইকেলে আসা ৬ থেকে ৭ জন সশস্ত্র দুষ্কৃতকারী টাকা বহনকারী কভার্ডভ্যানটির গতিরোধ করে। এরপর পিস্তলের মুখ ও চাপাতি দিয়ে কুপিয়ে কর্মচারীকে রক্তাক্ত করে টাকাভর্তি ব্যাগ নিয়ে আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায় তারা। গুরুতর আহত কর্মচারীকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ বলেন, ‘ডিএল পেট্রোল পাম্পের ম্যানেজার আব্দুল করিম বাদী হয়ে বিমানবন্দর থানায় ৬ থেকে ৭ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, সাপ্তাহিক ছুটির কারণে দুদিনের জমাকৃত প্রায় ১ কোটি ২১ লাখ টাকা রোববার একসঙ্গে ব্যাংকে নেওয়া হচ্ছিল। পুলিশ ধারণা করছে, নিয়মিত একই সময়ে টাকা বহনের বিষয়টি আগে থেকেই নজরদারিতে রেখেছিল ছিনতাইকারীরা। পুলিশ ও একাধিক তদন্ত দল জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।’

  • Advertisement

উল্লেখ্য, ছিনতাইয়ের শিকার হওয়া ডিএল পেট্রোল পাম্পটির মালিক তাসীন হক। তার মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন।

রাজধানীতে প্রকাশ্যে কভার্ডভ্যান থামিয়ে কোটি টাকা ছিনতাই, ভিডিও ভাইরাল