তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুরের জামিন স্থগিত করে আত্মসমর্পণের নির্দেশ চেম্বার আদালতের

SHARE

https://www.facebook.com/share/p/1GfyWjpYD9/

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,কুমিল্লা প্রতিনিধি, বৃহস্পতিবার,০৬ আগস্ট ২০২৬,২২ শ্রাবণ ১৪৩৩২২ সফর ১৪৪৮ :

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় পুলিশকে তাকে গ্রেপ্তারের নির্দেশও দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ আগস্ট) তার জামিন স্থগিত করে এ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো রেজাউল হক।

  • Advertisement

  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

একইসঙ্গে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের পর আপিল বিভাগের চেম্বার বিচারক বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চেম্বার আদালতের আদেশ অনুযায়ী হাফিজুর যদি ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ না করেন, তবে নিম্ন আদালত আইনশৃঙ্খলা বাহিনীকে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেবেন।

অ্যাটর্নি জেনারেল আরও জানান, চেম্বার বিচারক আবেদনের ওপর পরবর্তী শুনানির জন্য আগামী রোববার তারিখ নির্ধারণ করেছেন।

তনু হত্যার দীর্ঘ ১০ বছর পর চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পিবিআই।

তার জামিন আবেদনের শুনানি শেষে গত ২ আগস্ট বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ তার ৬ মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন।

একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন বেঞ্চ।

হাইকোর্টের ওই আদেশের পর ৪ আগস্ট সন্ধ্যায় কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান হাফিজুর।

সেদিন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলী খানম হাইকোর্টের জামিন আদেশের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে পারেননি।

  • Advertisement

মামলার তদন্ত কর্মকর্তারা জানান, গ্রেপ্তারের পর হাফিজুরের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে সেই ডিএনএ পরীক্ষার প্রতিবেদন আদালতে দাখিল করা হয়।

তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ