ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ঝালকাঠির রাজাপুর প্রতিনিধি, বৃহস্পতিবার,০৬ আগস্ট ২০২৬,২২ শ্রাবণ ১৪৩৩২২ সফর ১৪৪৮ :
ঝালকাঠির রাজাপুর উপজেলায় গভীর রাতে একটি বসতঘরে চুরির চেষ্টা করতে গিয়ে এক গৃহবধূর কামড়ে এক চোরের আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হয়েছে বলে অভিযোগ উঠেছে।
-
Advertisement

-
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
মঙ্গলবার (৪ আগস্ট) রাত আড়াইটার দিকে উপজেলার ডহরশংকর গ্রামের মো. নুরুজ্জামান খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, গভীর রাতে সংঘবদ্ধ চোরের একটি দল গোপনে বাড়িতে প্রবেশ করে। শব্দ পেয়ে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে গেলে একপর্যায়ে নুরুজ্জামানের স্ত্রী ঝুমুর বেগম এক চোরকে জাপটে ধরেন। এরপর দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।
ঝুমুর বেগম বলেন, চোরটি তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি তার আঙুলে কামড় দেন। এতে চোরের আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
-
Advertisement

পরিবারের দাবি, পরে বাইরে অবস্থান করা চোরের সহযোগীরা এসে তাকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যায়। পালানোর সময় তারা ঘরে থাকা দুটি দামি মোবাইল ফোনও নিয়ে যায়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ঘটনাটি পুলিশ জেনেছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


