https://www.facebook.com/share/v/1Gjr8tNukr/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি, শুক্রবার,৩১ জুলাই ২০২৬,১৬ শ্রাবণ ১৪৩৩১৬ সফর ১৪৪৮ :
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে হত্যার ছক কষার অভিযোগ আনা হয়েছে জইশ-ই-মহম্মদ নামের একটি সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে। তবে পরিকল্পনা বাস্তবায়নের আগেই মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।
Advertisement

-
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার রেনেসাঁ হাউসিং থেকে শুক্রবার গোপন অভিযানে গ্রেপ্তার করা হয়েছে হামিদ মন্ডল নামের ওই ব্যক্তিকে। তাকে জইশের শাখা সংগঠন ‘হামিল সাজ্জাদ ভাট গোষ্ঠী’ এর সদস্য বলে দাবি করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ বর্ধমান পুলিশ ও এসটিএফ অভিযান চালিয়ে হামিদকে গ্রেপ্তা করা হয়। ওই সময় ঘরে আরো একজন উপস্থিত থাকলেও সে পালিয়ে যেতে সক্ষম হয়। তার খোঁজে বর্তমানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
হামিদের কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি, সফরসূচি, ভিআইপি মুভমেন্টের সমস্ত নথি পাওয়া গিয়েছে, বিশেষ করে মুখ্যমন্ত্রীর সর্বশেষ সফরগুলির গতিবিধি। এছাড়া কোন গাড়িতে তিনি যাচ্ছেন, তিনি কখন গাড়িতে উঠবেন, গাড়ি কতদূর যাবে, গাড়ির চালক কে, কোথায় পার্কিং করা হবে,- এই সংক্রান্ত যাবতীয় গোপনীয় তথ্য তার হাতে ছিল।
পুলিশ জানিয়েছে, হামিদ পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল। আইএসআই হ্যান্ডলার হিসাবে কাজ করছিল। নিয়মিত যোগাযোগ ছিল পাক গুপ্তচর সংস্থার সঙ্গে। সে শুভেন্দু অধিকারীর গতিবিধির লাইভ লোকেশন কাশ্মীরে পাঠাচ্ছিল বলে অভিযোগ।
বর্ধমান যাওয়ার আগে হাওড়া জেলার পিলখানা এলাকায় থাকতেন হামিদ। একটি গেঞ্জির কারখানায় কাজ করতেন। মাত্র দুই মাস আগে হঠাৎ বর্ধমান চলে যান তিনি ।
এই গ্রেপ্তারের ঘটনায় মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার দাবি, শুধু তিনি নন, জইশের স্ক্যানারে আরো অনেকেই রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন রাজ্যের মন্ত্রী উমেশ রাইও।
Advertisement

ঘটনাটিকে স্পর্শকাতর হিসেবে উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন, “ভীষণ স্পর্শকাতর বিষয়। আমি কোনো মন্তব্য করব না। আগামীকাল এসটিএফ বিবৃতি দেবে। এটা জাতীয় নিরাপত্তার বিষয়।”
এর আগে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছিল। ওই মামলার তদন্ত এখনো চলমান।



