(ভিডিও)দুই দশক পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি, শুক্রবার,৩১ জুলাই ২০২৬,১৬ শ্রাবণ ১৪৩৩১৬ সফর ১৪৪৮ :

প্রায় দুই দশক পরে আবার কলকাতায় ফিরে এলেন তসলিমা নাসরিন। দিল্লি থেকে শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। পরনে সাদা লালপাড় শাড়ি। তিলোত্তমায় পা রেখে আবেগে ভাসলেন তসলিমা। হাসিমুখে বললেন, “খুবই ভালো লাগছে।”

Advertisement

  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

 

এর আগে, শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তসলিমা লিখেছিলেন, “আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।” তার মাত্র কয়েক ঘণ্টা পরই দমদম বিমানবন্দরে পৌঁছন তিনি। লেখিকাকে স্বাগত জানাতে তার ছবি-সংবলিত ব্যানার নিয়ে অপেক্ষা করছিলেন বন্ধু ও অনুরাগীরা। প্রায় দুই দশক পর প্রিয় শহরে তাকে ফিরে পেয়ে তাদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। লেখিকার জন্য বিমানবন্দরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।

‘সেকুলার মিশন’ এবং ‘হিউম্যান রাইটস অ্যান্ড বাংলাদেশ ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন’ ও ‘পশ্চিমবঙ্গের জন্য’- নামের তিনটি সংগঠনের আমন্ত্রণে কলকাতায় এসেছেন লেখিকা। সংগঠনগুলোর পক্ষে ওসমান মল্লিক, মোহিত রায় ও শান্তনু সিংহ ছাড়াও এনসিপিআই দলের পক্ষে বিধায়ক শিউলি সাহা, বিজেপি বিধায়ক সৌরভ শিকদার এবং তসলিমার অনুরাগীদের একাংশ তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

 

শনিবার (১ আগস্ট) রবীন্দ্রসদনে কবি-সাহিত্যিকদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তার। সেই মঞ্চে থাকতে পারেন পশ্চিমবঙ্গের  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

 

২০০৭ সালে তসলিমার ‘দ্বিখণ্ডিত’ উপন্যাসের প্রকাশ ঘিরে উত্তাল হয়ে ওঠে কলকাতা। কট্টরপন্থার বিরুদ্ধে তার আগুনঝরা কলমের খোঁচায় সংখ্যালঘু এলাকাগুলোতে অশান্তি ছড়ায়। এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি যে তা সামলাতে সেনা নামাতে হয়েছিল। আলোচনাসাপেক্ষে এসময় তসলিমার বইটিতে নিষেধাজ্ঞা জারি করে তৎকালীন বামফ্রন্ট সরকার। নিরাপত্তা জনিত কারণে কলকাতা ছাড়তে বলা হয় তাকে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতার আসার পরেও দীর্ঘ ১৫ বছর তাসলিমাকে কলকাতায় ফেরাতে কোনোরকম পদক্ষেপ নেয়নি। বিজেপি ক্ষমতায় আসার পরেই তসলিমাকে ফেরাতে উদ্যোগ নেওয়া শুরু হয়।

দুই দশক পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন