ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সিলেট ও গোলাপগঞ্জ প্রতিনিধি,শুক্রবার,৩১ জুলাই ২০২৬,১৬ শ্রাবণ ১৪৩৩১৬ সফর ১৪৪৮ :
বিএনপি ও ছাত্রদল সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও নারী এমপি ডা. মাহমুদা মিতু।
-
Advertisement

-
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
সিলেট ও গোলাপগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ তুলে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের, জুলাইয়ের তরুণ নেতাদের, আমাদের মেরে ফেলতে চান। শেখ মুজিব যেমন জাসদ নেতাদের মেরে ফেলেছিলেন। তারেক রহমানও কি আমাদের হত্যা করে একা রাজনীতি করতে চায়। সেটা করতে চাইলে উনি আমাদের বলুক।”
মাহমুদা মিতু বলেন, “জুলাইয়ের নেতারা হামলার শিকার হচ্ছে, ছাত্রদল বিএনপি হামলা করছে, তারেক রহমানের কোনো প্রতিক্রিয়া নাই। এভাবে তিনি দেশ চালাতে পারবেন না।”
তিনি বলেন, “আমাদের হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। এটা সেন্ট্রালি অরগানাইজডভাবে তারা (বিএনপি) করছে। দুই দিন ধরে হামলা হচ্ছে কিন্তু বিএনপির সেন্ট্রালি কোনো আওয়াজ নাই, কাউকে বহিষ্কার করেনি। বরং তারা পুলিশকে বলছে, তোমরা চুপ থাকো।”
মাহমুদা মিতু আরো বলেন, “আজ যেভাবে গ্লাস ভাঙছে, স্পট ডেড হতে পারত। আরেকটা ইট ছুঁড়লেই কেউ মারা যেত।”
হামলার অভিযোগ তুলে সারজিস আলম বলেন, “শেখ হাসিনার মতো তারেক রহমান এখন ছাত্রদলকে খুনি বাহিনী বানাতে চায় কি না। যদি চায় তাহলে ঘোষণা দিক। আমরা ওইভাবে প্রস্তুতি নেব।”
তিনি আরো বলেন, “ছাত্রদলকে তারেক রহমান এভাবে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করবে আমরা ভাবিনি। তাহলে প্রটেকশন নিয়ে চলতাম। আর পুলিশ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। এই পুলিশ বাংলাদেশের পুলিশ নয়, এটি তারেক রহমানের পুলিশ। তারেক রহমান আমাদের দমন করার জন্য স্বৈরাচারী পথ বেছে নিয়েছেন।”
-
Advertisement

২০২৪ সালের জুলাই আন্দোলনে গোলাপগঞ্জে শহীদ হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করতে বুধবার গোলাপগঞ্জে যান সারজিস আলমসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা। সেখানে সারজিসের গাড়িতে হামলা চালানো হয় অভিযোগ। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়।

তারেক রহমান কি আমাদের মেরে ফেলতে চান? প্রশ্ন মাহমুদা মিতুর


