(ভিডিও)অটোচালকের বিশেষ অঙ্গে মরিচের গুঁড়া লাগিয়ে গণধোলাই

SHARE

https://www.facebook.com/share/v/1CqtFf9Tvm/

য়ার্ল্ড ক্রাইম নিউজ ৪.ম,নোয়াখালীর চাটখিল প্রতিনিধি, শুক্রবার,২৪ জুলাই ২০২৬,৯ শ্রাবণ ১৪৩৩০৯ সফর ১৪৪৮ :

নোয়াখালীর চাটখিলে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালক আবু বকর ছিদ্দিকের (৪৫) বিশেষ অঙ্গে মরিচের গুঁড়া লাগিয়ে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছেন এলাকাবাসী। সোমবার বিকালে পৌরসভার ৬নং ওয়ার্ড চাটখিল গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে আবু বকর ওই শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়; যা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়। সিসিটিভি ফুটেজে অভিযুক্ত আবু বকর ছিদ্দিককে স্থানীয় জনতা চিনে ফেলেন। অভিযুক্ত আবু বকর পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার লক্ষ্মীধরপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।

সোমবার দুপুরে পুনরায় অটোচালক তার রিকশা নিয়ে ঘটনাস্থলে আসে। এ সময় স্থানীয় জনতা তাকে আটক করে গণধোলাই দেন। একপর্যায়ে উত্তেজিত জনতা তার গোপনাঙ্গে মরিচের গুঁড়া লাগিয়ে দেন।

চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ জানান, এ বিষয়ে ওই শিশুর বাবা থানায় মামলা করেছেন। তদন্তপূর্বক অভিযুক্ত আবু বকরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।