ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,সোমবার,২০ জুলাই ২০২৬,৪ শ্রাবণ ১৪৩৩০৫ সফর ১৪৪৮ :
ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবানা ‘পেটের দায়ে’ কাজ করছেন—এমন তথ্য সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। মূলত, কিছু ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া পেজ ভিউ বা ক্লিক বাড়ানোর জন্য এমন বিভ্রান্তিকর ও সম্মানহানিকর শিরোনাম ব্যবহার করে গুজব ছড়ায়।
শাবানা ১৯৯৭ সালে চলচ্চিত্র থেকে অবসর নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাস করছেন। তার স্বামী ওয়াহিদ সাদিক এবং তিন সন্তানকে নিয়ে তিনি অত্যন্ত সুখ ও সম্মানের সাথে প্রবাস জীবন কাটাচ্ছেন। সন্তানদের পড়াশোনা শেষে একজন সফল ক্যারিয়ার গড়েন এবং আরেকজন ফাইন্যান্স নিয়ে কাজ করছেন। চলচ্চিত্র ক্যারিয়ারে ১২ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই কিংবদন্তি নায়িকা বর্তমানে বেশ শান্তিতে ও সচ্ছলভাবে তার পরিবার নিয়ে সময় পার করছেন।

