(ভিডিও)নওগাঁয় শিক্ষামন্ত্রী যতই ট্রল করুক না কেন, দায়িত্ব থেকে পিছিয়ে যাব না

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ৪.ম,নওগাঁ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, শনিবার   ১৮ জুলাই ২০২৬ ||  শ্রাবণ ৩ ১৪৩৩ || ৩ সফর ১৪৪৮ হিজরি :

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন অভিযোগ করে বলেছেন, তার দেওয়া বক্তব্য নিয়ে যারা ট্রল করেছে তারা কেউ পরীক্ষার্থী নয়।

 

 

তিনি বলেন, “আমাদের নিয়ে যে যতই ট্রল করুক না কেন, দায়িত্ব থেকে পিছিয়ে যাব না।”

শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, “শিক্ষা খাতের মানোন্নয়ন ও টেকসই উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। পরীক্ষা গ্রহণের সঠিক সময় নির্ধারণ, প্রশ্নপত্র প্রণয়ন পদ্ধতি তথা শিক্ষার মান উন্নয়নে ধীরে ধীরে পরিবর্তন আনা হচ্ছে।”

 

তিনি বলেন, “দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে সরকার।”

এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, আগামীতে বাংলাদেশ শিক্ষার হাবে পরিণত হবে।

 

এর আগে, সকালে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, ফলক উন্মোচন ও কেক কেটে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী। পরে আলোচনাসভা ও নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন।