(ভিডিও)বাড়ি ভাড়ার ১ হাজার টাকা না পেয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

SHARE

https://www.facebook.com/share/v/19QVZqWQmA/

য়ার্ল্ড ক্রাইম নিউজ ৪.ম,রাজধানীর ঢাকার আজিমপুর প্রতিনিধি, শনিবার   ১৮ জুলাই ২০২৬ ||  শ্রাবণ ৩ ১৪৩৩ || ৩ সফর ১৪৪৮ হিজরি :

পুরান ঢাকার আজিমপুরে একটি কক্ষে মাসিক ৬ হাজার টাকায় ভাড়া থাকতেন ক্ষুদ্র ব্যবসায়ী মো. স্বপন। ব্যবসা খারাপ যাওয়ায় বাসার মালিককে চলতি মাসে পুরো ভাড়াটা দিতে পারেননি তিনি। বকেয়া ছিল মাত্র ১ হাজার টাকা। সেই টাকা না পেয়েই বাড়িওয়ালার লোকজন তাকে নির্মমভাবে পিটিয়ে মারল! গতকাল সোমবার ভোরে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে ঘটে এ হত্যাকাণ্ড। ৬০ বছর বয়সী নিহত স্বপন ওই এলাকায় খুচরা কসমেটিকের ব্যবসা করতেন।

স্বজন ও প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে পুলিশ জানিয়েছে, বাসা ভাড়ার বকেয়া ১ হাজার টাকা এক-দুদিনের মধ্যে পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মো. স্বপন। সেই তর সয়নি বাড়ি মালিকের। বাগবিতণ্ডায় জড়িয়ে তাকে কিল-ঘুসি ও পিটিয়ে মারা হয়।

স্বপনের সঙ্গে ওই কক্ষটিতে থাকতেন তার বড় ভাই রাজা মোহাম্মদ সেলিম। তিনি জানান, তারা নিচতলার একটি কক্ষে মাসিক ৬ হাজার টাকায় ভাড়া থাকতেন। ব্যবসার পরিস্থিতি খারাপ হওয়ায় চলতি মাসের ভাড়া ৫ হাজার টাকা দেওয়া হয়েছিল। বাকিটাও এক-দুদিন পর দেওয়ার কথা বলেছিল তার ভাই। তবে রোববার রাত ১২টার দিকে বাড়িওয়ালার ছেলে ইসাদুল ইসলাম রিজভী মোবাইল ফোনে সেই ১ হাজার টাকা চান। তখনো তার ভাই একটু সময় চান। এতেই ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোনে রিজভী গালাগাল শুরু করেন। তার ভাই এতে প্রতিবাদ জানান।

মোহাম্মদ সেলিম জানান, তিনি ধারণা করছিলেন গালাগালেই পরিস্থিতি ঠিক হয়ে গেছে। কিন্তু ভোরে রিজভী ও তার চাচাতো ভাই সাদিফ ইসলাম রোহান তাদের কক্ষের সামনে এসে ফের গালাগাল শুরু করেন, তখনই টাকা চান। একপর্যায়ে তিনি নিজেই তাতে বাধা দিতে গেলে তাকে লাথি মেরে ফেলে দেওয়া হয়। স্বপনকে এলোপাতাড়ি লাথি, কিল-ঘুসি ও মারধর করা হয়। একসময় চোখের সামনেই তার ভাই অচেতন হয়ে মাটিতে পড়ে যান। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান বলেন, ভাড়ার টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনায় লালবাগ থানায় হত্যা মামলা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইসাদুল ইসলাম রিজভী এবং তার চাচাতো ভাই সাদিফ ইসলাম রোহানকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।