বৈধ কাগজপত্র ছাড়াই চলছে মেঘনা জেনারেল হাসপাতাল এন্ড ইমেজিং সেন্টার। পর্ব (২)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ৪.,বিশেষ প্রতিনিধি, রোববার,০৫ জুলাই ২০২৬,২১ আষাঢ় ১৪৩৩১৯ মুহাররম ১৪৪৮ :

কুমিল্লার মেঘনা উপজেলার বিভিন্ন স্থানে বৈধ কাগজ পত্র ছাড়াই চলছে হাসপাতালের চিকিৎসা সেবা। অসংখ্য দুর্নীতি রোগী হয়রানি কর্মচারীদের বেতন না দেওয়াসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল শর্ত বহির্ভূতভাবে ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে মেঘনা জেনারেল হাসপাতাল এন্ড ইমেজিং সেন্টার এর নামে। অনুমোদনহীন ও সরকারি রেজিস্টার ভুক্ত ডাক্তার ও নার্স ছাড়া চালিয়ে যাচ্ছেন হাসপাতালে চিকিৎসা সেবা কর্মচারীদের বেতন নিয়েও রয়েছে নানাহ অভিযোগ মহেশখোলা গ্রামের গোলাম মোস্তফা বলেন প্রতি মাসে ১৫০০০ টাকা বেতন ধার্য করে আমাকে ফিল্ড অফিসার হিসেবে চাকরি প্রদান করেন। কিন্তু দুঃখের বিষয় হল আমি যোগদানের পর হতে ৪-৫ মাস ডিউটি পালন করার পর আমাকে কোন বেতন দেওয়া হয়নি। অভিযোগের ভিত্তিতে সরোজমিনে হাসপাতালে গিয়ে তাদের বৈধ কাগজপত্র আছে কিনা জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। কথার এক পর্যায়ে হাসপাতালের মালিক মোসাম্মৎ সাথী আক্তার বলেন আমাদের কাগজপত্র সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জমা দেওয়া আছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মেঘনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার জালাল হোসেন এর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন ওই হাসপাতালে র বৈধ কোন কাগজপত্র নেই। উর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হয়েছে।