ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,যাত্রাবাড়ী প্রতিনিধি,সোমবার ২৯ জুন ২০২৬ || আষাঢ় ১৫ ১৪৩৩ || ১৩ মহররম ১৪৪৮ হিজরি :
রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- দেলোয়ার হোসেন ওরফে দেলু (৩৪), মো. রাসেল (১৯), মো. রমজান আলী (২০), মো. বাবুল শেখ (৪৭), মোসা. আজিফা বেগম (২৫), মো. সাইদুর রহমান (৪৬), আলামীন (২২), মো. রুবেল হোসেন (৩২), মুক্তা বেগম (৩০), হৃদয় হোসেন (২৪), মেহেদী (২২) ও বিউটি আক্তার (২৮)।
বিশেষ অভিযানে গ্রেপ্তার অন্যরা হলেন- আবু তাহের খান (৫৫), মো. মোস্তফা (৪২), মো. কাউছার (২২), মো. জাহিদ হোসেন (২০), মো. জহির (২০), মো. ইমাম হোসেন (৫৫), মো. আল আমিন (২৩), আল আমিন হোসেন (২২), আলমাছ (৪৫), মো. শামীম হোসেন (২৬) ও মো. ফারুক (৩৫)।
Advertisement

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ছাড়াও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




